০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

লণ্ডনে চতুর্থবার তিনটি বড় শো’তে সাব্বির জামান

  • Sarakhon Report
  • ০৭:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 179
সারাক্ষণ প্রতিবেদক
যুক্তরাজ্যের লণ্ডনে এই নিয়ে চতুর্থবারের মতো স্টেজ শো’তে অংশগ্রহন করতে গেলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান। এরইমধ্যে গেলো কয়েকদিনে লণ্ডনে পরপর দুটি শো’তে এবং বার্মিংহামে একটি শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন সাব্বির জামান। সাব্বির জামান বলেন,‘ গেলো ৯ জুলাই আমি যুক্তরাজ্যে এসেছি। এই নিয়ে যুক্তরাজ্যে আমার চতুর্থবারের মতো আসা। এর আগে প্রথমবার আমি যুক্তরাজ্যে আসি ২০১০-এ।
২০২২ সালে আমি পরপর দুইবার শো করতে আসি। আর এই নিয়ে চতুর্থবার আমার যুক্তরাজ্যে আসা। এখানে এবার আসার পর লণ্ডনে দুটি এবং বার্মিহামে একটি স্টেজ শোতে অংশ নিয়েছি। তিনটি শো’ই বেশ বড় শো ছিলো। আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে এখানে নিয়ে এসেছেন। যতোগুলো শোতে গিয়েছি প্রত্যেকটি শো’তে আমি যে সম্মান, যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যিই আমি ভীষণ মুগ্ধ, গর্বিত।
দেশের বাইরে গানে গানে বাংলাদেশকে তুলে ধরতে শিল্পী হিসেবে ভীষণ গর্ববোধ করি। এটা সত্যি যে লণ্ডনে আসলে মনে হয় যেন বাংলাদেশেই আছি। তবে মনটা দেশের জন্য অস্থির হয়ে আছে। বাবা মা, স্ত্রী সন্তানের কাছে দ্রুত ফিরে যেতে ইচ্ছে করছে। সবার কাছে দোয়া চাই যেন আমি দ্রুত ঠিকঠাক মতো দেশে ফিরতে পারি।’ সাব্বির জামানের কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হচ্ছে ‘ও মেয়ে’। গানটি লিখেছেন সুর করেছেন সাব্বির জামান নিজেই।
এর ভিডিও নির্দেশনায় ছিলেন লতা আচার্য। গানটিতে মডেল হিসেবে ছিলেন সিনথিয়া ইয়াসমিন। সাম্প্রতিক সময়ে প্রকাশিতক তার অন্যান্য মৌলিক গানগুলো হচ্ছে ‘আহারে জোছনা’, ‘উদাস দুপুর’, ‘মনের মানুষ’ ইত্যাদি। বিশ^ সঙ্গীত দিবসে গেলো জুন মাসে শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সঙ্গে সাব্বির জামানও দুটি গান পরিবেশন করেন।
জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

লণ্ডনে চতুর্থবার তিনটি বড় শো’তে সাব্বির জামান

০৭:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪