০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

আবার সুযোগ হলে!

  • Sarakhon Report
  • ১১:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 159

সারাক্ষণ প্রতবিদেক
একুশে পদক’প্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী জাহানারা আহমেদ’কে নিয়ে বেশ কয়েক বছর আগে আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত একটি নাটক নির্মাণ করেছিলেন। সবমিলিয়ে যদি সময় সুযোগ হয় আরো একবার একটি ভালো গল্প নিয়ে জাহানারা আহমেদ’কে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন আবুল হায়াত।

আবুল হায়াত বলেন,‘ জাহানারা আপা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গর্ব। আমি তাকে নিয়ে বেশ কয়েক বছর আগে একটি নাটক নির্মাণ করেছিলাম। এরপর আসলে তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠেনি। তার শরীরটাও এখন আর আগের মতো ভালো নেই। আমারও ইচ্ছে আছে ভালো গল্প পেলে তাকে নিয়ে একটি শেষ নাটক নির্মাণ করতে চাই, যদি তিনি সুস্থ বোধ করেন। তা না হলেতো সম্ভব নয়।

এখন সময়ই বলে দিবে তাকে নিয়ে কাজটি আমি করতে পারবো কী না। জাহানারা আপা ভীষণ গুনী একজন শিল্পী। তিনি নিজেও নাটক রচনা করেন। যে কারণে তারসঙ্গে কাজ করার আনন্দটাও অন্যরকম। আল্লাহ চাইলে যদি সময় সুযোগ ব্যাটে বলে মিলে তবে আরেকটি কাজ করার প্রবল ইচ্ছে রাখি। বাকীটা আসলে সময়ের ব্যাপার।’

জাহানারা আহমেদ বলেন,‘ এরপর আসলে আমার যতোদূর মনেপড়ে আর কোনো নাটকে অভিনয় করা হয়ে উঠেনি। শরীর এখন ভালো না। আর কখনো অভিনয় করা হবে কী না একমাত্র আল্লাহই জানেন।’ আবুল হায়াতের রচনায় ও পরিচালনায় জাহানারা আহমেদ ‘বাবা তোমার হাতটা একটু ধরি’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছিলো। জাহান্রাা আহমেদ রচিত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক নাটক ছিলো ‘লকেট’। এটি বিটিভিতে প্রচারিত হয়েছিলো।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

আবার সুযোগ হলে!

১১:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪