১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই থাইল্যান্ডের জাহাজে হরমুজ প্রণালীতে অজ্ঞাত হামলা, নিখোঁজ তিন নাবিক ইরান যুদ্ধে বেসামরিক ও শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ পোপ লিওর

স্টেজ শো’তে ডলি সায়ন্তনী

  • Sarakhon Report
  • ০৪:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 112
সারাক্ষণ প্রতিবেদক
 
ডলি সায়ন্তনী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। নায়ক রুবেল অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমায় ‘হে যুবক’  গানটি গেয়ে যিনি রাতারাতি ব্যাপক আলোচনায় এসেছিলেন। এখনো এই গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় একটি গান।
এরপর ডলি সায়ন্তনীর গাওয়া আরো বহু গান জনপ্রিয় হয়ে উঠেছে যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে ‘বিষম পীরিত’,‘ কালিয়া’, ‘অন্তর দিলাম’,‘ দেখলে তোমায়’, ‘বুক চিন চিন করছে’, ‘আমার মাটির গাছে’ ‘ অন্তরে তুমি’,‘ তুমি শুধু লীলা বোঝ’, ‘কোন বা পথে নিতাইগঞ্জ যাই’,‘ পিরিতির বাজার ভালো না’,‘ দে মন দে’ ইত্যাদি। গেলো জুলাইয়ের শুরুতে ডলি সায়ন্তনী পরপর কয়েকটি শো’তে সঙ্গীত পরিবেশন করতে আমেরিকা গিয়েছেন।
সেখানে এরইমধ্যে ওয়াশিংটন, ফ্লোরিডা, ্ওকলাহোমা’সহ ফ্লোরিডার পাশে আরো একটি সিটিতে সঙ্গীত পরিবেশন করেছেন। ডলি সায়ন্তনী বলেন,‘ এর আগে আমি ১০ বার শো’তে অংশ নিতে আমেরিকায় এসেছিলাম। এই নিয়ে আমার ১১’তম বার আমেরিকায় আসা। সঙ্গে আমার ছোট মেয়ে ফাইজাহ আছে। এরইমধ্যে চারটি শো’তে অংশ নিয়েছি বিভিন্ন সিটিতে। আরো কয়েকটি সিটিতে শো করার ব্যাপারে আলাপ চলছে, এখনো চুড়ান্ত হয়নি।
তবে আশা করা যাচ্ছে আরো কয়েকটি শো করতে পারবো। শো শেষে দেশে ফিরবো ইনশাআল্লাহ। যেহেতু আরো কয়েকটি শো করার কথা চলছে, তাই ঠিক কবে দেশে ফিরবো তা চুড়ান্ত করতে পারছিনা। দেশের জন্যও মনটা অস্থির হয়ে আছে। দেশের সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক-এই শুভ কামনা রইলো।’ ডলি সায়ন্তনী জানান ২০০০ সালে তিনি প্রথম আমেরিকা গিয়েছিলেন। তবে দেশের বাইরে তিনি প্রথম যান ওমানে, ১৯৮৯ সালে।
ঢাকার ওরিয়েন্টাল কির্ডান গার্ডেনে ডলি সায়ন্তনীর পড়াশুনা শুরু হয়েছিলো। এই স্কুলের হাফিজ স্যার ছিলেন তার সবচেয়ে প্রিয় শিক্ষক। দীর্ঘদিন তার সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই ডলি সায়ন্তনীর। ডলি সায়ন্তনীর কন্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত গান হচ্ছে ‘পত্র দেয়না’। গানটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিলো। এদিকে ইউটিউবেও তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেলে আছে।
গত বছর এই চ্যানেলেই তার সর্বশেষ মৌলিক গান ‘এক তরফা বাইসা ভালো’ প্রকাশিত হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন রোহান রাজ। এই চ্যানেলের জন্য আরো কিছু নতুন গানের কাজ করবেন বলেও জানান ডলি। দেশে ফিরে সেসব কাজে হাত দিবেন তিনি।
জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত

স্টেজ শো’তে ডলি সায়ন্তনী

০৪:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪