০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

আসছে ইউসুফ-লাবণ্য’র ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’

  • Sarakhon Report
  • ০৭:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 125

সারাক্ষণ প্রতিবেদক

‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা প্রথম গান। অভির ইচ্ছে ছিলো এই গানে নিজেই কন্ঠ দেবার। কিন্তু শেষ পর্যন্ত এই গান প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নতুন আলোচিত সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্যের কন্ঠে স্থান পেলো।এরইমধ্যে রাজধানীর মিরপুরে ইউসুফের নিজস্ব স্টুডিও ‘আহ্বলাদ’-এ গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে

ইউসুফ আহমেদ খান বলেন,‘ কিছু গান জীবনের সাথে খুউব সম্পৃক্ত হয়ে যায়। এই গানের কথা আমার জীবনের সাথে যেকোনো ভাবেই এতো রিলেটেড তা ভাষায় প্রকাশের নয়। আমি এর আগে অভি ভাইয়ের আমি চাই তোমাকে গানটি গেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু নতুন এই গানের প্রতিটি শব্দের সাথে সুরে সুরে যেন আমার মনের ভেতরটা খেলা করে। এই গান শ্রোতাদের ভালোলাগবে।

আর লাবণ্য’র কন্ঠটা’কে আমাদের যত্ন করা উচিত। তার কন্ঠটাকে ভালো গানের ক্ষেত্রে কাজে লাগানো উচিত। অভি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা রইলো আজীবনের জন্য। ’ গানটির সঙ্গীত পরিচালনায় ইউসুফ এবং সঙ্গীতায়োজনে আছে সাউণ্ডহ্যাকার।

ইয়াসমিন লাবণ্য বলেন,‘ এখন পর্যন্ত আমার সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ গান এটি। গানের কথা, সুর বুকের ভেতর হাহাকার সৃষ্টি করে। গানের কথার কী যে অমায়িক আবেদন আছে, সুরের মধ্যে কী যে মায়া আছে, দরদ আছে তা আসলেই ভাষায় প্রকাশের নয়। এই গান আমার কাছেও সারা জীবনের গান। ধন্যবাদ অভি ভাইকে এমন একটি গানে আমাকে সম্পৃক্ত করার জন্য।’

ইউসুফ আহমেদ খান জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করা হবে। শুটিং-এর পর দ্রতি এডিটিং শেষে গানটি ‘ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

আসছে ইউসুফ-লাবণ্য’র ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’

০৭:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪