০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

এইদিনে পৃথিবীতে এসেছিলেন তারা, সবাইকে জন্মদিনের শুভেচ্ছা

  • Sarakhon Report
  • ০৭:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 138

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশের চলচিরচত্রের ও নাটকের বরেণ্য দুই অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিম, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, নন্দিত অভিনেত্রী, পরিচালক ও গায়িকা রুমানা রশীদ ঈশিতা এবং প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী বীথি রানী সরকার-আজকের দিনে অর্থাৎ ভিন্ন ভিন্ন বছরে ২২ আগস্ট তারা পৃথিবীতে এসেছিলেন।

আজ তাদের সকলেরই জন্মদিন। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এখনো নতুন কোনো কাজে ফিরেননি। তবে তিনি জানান আগামী ২৫ আগস্ট থেকে তিনি কাজে ফিরবেন। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব ফিল্ম, অরন্য’র পরিচালনায় একটি নাটক এবং এরপর আগামী মাস থেকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি।

এদিকে মোশাররফ করিম গত বৈষশ্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে আন্দোলনে সম্পৃক্ত থেকে ছাত্রদের সাহস যুগিয়েছেন। এরইমধ্যে তার অভিনীত তাইফুর জাহান আশিক পরিচালিত ‘বিক্রিত জিনিস ফেরত নহে’। নাটকে তার বিপরীতে আছেন তারই সহধর্মিনী রোবেনা রেজা জুঁই। এরইমধ্যে ওটিটি প্লাটফরম ‘চরকি’র জন্য কাজী আসাদের পরিচালনায় তিনি ‘আধুনিক ভাতের হোটেল’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন।

গতকাল সকাল ৬টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে কাজটি শেষ করে গতকাল সকালেই তিনি সপরিবারে কলকাতা গেছেন। ফিরবেন চার/পাঁচদিন পর। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী আপাতত দেশের বাইরে আমেরিকায় আছেন। সেখানে তার ছোট মেয়ে ফাইজাহ আছেন। ঈশিতা আপাতত কোনো কাজ করছেন না। ঠিক কবে নাগাদ নতুন কাজ শুরু করবেন এ ব্যাপারেও তেমন কোনো নিশ্চয়তা দেননি তিনি।

বীথি রানী সরকারও প্রথমবার মা হবার পর এখনো কাজে ফেরা হয়নি তার। জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন,‘ সত্যি বলতে কী দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। এমন সময়ে নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছেও নেই। তবে স্ত্রী সন্তানদের নিয়ে ঘরোয়াভাবে দিনটি উদযাপন হয়তো করবো।’

ডলি সায়ন্তনী বলেন,‘ আমি আর আমার মেয়ে ফাইজাহই এবার জন্মদিন উদযাপন করবো আমেরিকাতে। সবার দোয়া চাই।’

মোশাররফ করিম বলেন,‘ জন্মদিন উদযাপনের মতো বিশেষ কিছু আমার মাথায় থাকেনা। পরিবারের সঙ্গে এবং নিজেদের মতো করে সময় কাটাতেই দেশের বাইরে এলাম। সবার কাছে দোয়া চাই যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি।’ ঈশিতা বলেন,‘ সবার জীবন সুন্দর হোক, দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটার জন্যই এখন সব চিন্তা। নিজের জন্য আসলে কিছুই ভাবছিনা।’

বীথি রানী সরকার বলেন,‘ এখন আমার সন্তান অভিরাম পরমদেব’র বয়স আট মাস। ভাবছি আরো চার মাস পর কাজে ফিরবো। এরমধ্যে বেশ কয়েকজন পরিচালকও যোগাযোগ করেছেন। কিন্তু আমি পুরো ফিট হয়েই কাজে ফিরতে চাই।’

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

এইদিনে পৃথিবীতে এসেছিলেন তারা, সবাইকে জন্মদিনের শুভেচ্ছা

০৭:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪