১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
যমুনার স্রোতে নিখোঁজ দুই কিশোর, পাবনায় চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাপ্রার্থীদের আর্থিক সক্ষমতার প্রমাণ আনতে বলল মার্কিন দূতাবাস এক দফা দাবির আগে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আবদুল কাদেরের যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার মূল্য দিচ্ছে জর্ডান, ইরান যুদ্ধে বাড়ছে চাপ ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক, যৌথ হস্তক্ষেপে শক্তিশালী হলো ইয়েন হরমুজকে কেন্দ্র করে নতুন চাপের কৌশল: সামরিক সংঘাতের বদলে অর্থনৈতিক চাপেই যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে বাধ্য করতে চায় ইরান কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে অভিভাবকদের জয়, ভেঙে যাচ্ছে স্কুল পরিচালনা ট্রাস্ট স্যামসাং স্মার্ট টিভির অ্যাপ নিয়ে নতুন কড়াকড়ি, ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ সুরক্ষায় বড় পদক্ষেপ সাদা রঙের নতুন গেমিং ল্যাপটপ আনল এমএসআই, সঙ্গে মিলবে বিশেষ আনুষঙ্গিক সামগ্রী ইউরোপজুড়ে তীব্র খরায় রাইন নদীর পানি ইতিহাসের সর্বনিম্নে, পরিবহন ও জ্বালানি খাতে বাড়ছে সংকট

তুমি রবে নীরবে’তে সাড়া ফেলেছেন স্বপ্নীল-ইমন

  • Sarakhon Report
  • ০৭:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 157

সারাক্ষণ প্রতিবেদক

স্বপ্নীল সজীব, বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী। অন্যদিকে ইমন চক্রবর্তী কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত গায়িকা। যার কন্ঠে সর্বশেষ শ্রোতারা ‘আমি আবার ক্লান্ত পথচারী’ গানটি শুনে মুগ্ধ হয়েছেন। আবারো স্বপ্নীল সজীব ও ইমন চক্রবর্তী রবীন্দ্র প্রয়াণ দিবসে অর্থাৎ ২২ শে শ্রাবণ প্রকাশ করেছেন ‘তুমি রবে নীরবে’ গানটি।  রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টিকে নতুন করে প্রাণ দিলেন স্বপ্নীল ও ইমন। এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। গানটি প্রকাশিত হয়েছে ‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে।

মনোরম লোকেশনে স্বপ্নীল ও ইমনের অনবদ্য নাটকীয়তায় তাদের কন্ঠে এই গানটি শ্রোতা দর্শককে মুগ্ধ করছে প্রতিনিয়ত। স্বপ্নীল জানালেন প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। স্বপ্নীল সজীব বলেন,‘  গানটি প্রকাশের পর থেকে সারা বিশ্বজুড়ে প্রবাসী বাংলা ভাষী অনেকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাকে সত্যিই বিস্মিত করেছে বিষয়টি। আমাদের শ্রম স্বার্থক হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞ শ্রোতা দর্শকের প্রতি। বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর আমরা তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। এই বছর, আমি আমার প্রিয় বন্ধু ও অনুপ্রেরণা ইমন চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই গান প্রকাশ করেছি।  নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তার সুন্দর সঙ্গীতের জন্য, আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।’

ইমন চক্রবর্তী বলেন,‘ রবীন্দ্র্রনাথ ঠাকুর আমার সঙ্গীত জীবনের মূল স্তম্ভ। তাঁর গানের কথা আমাকে শক্তি, অনুপ্রেরণা ও ধারাবাহিকতা দেয়। ‘তুমি রবে নীরবে’ আমার জন্য আরো  বিশেষ কারণ, এটি আমার প্রিয় বন্ধু স্বপ্নীল সজীবের সঙ্গে পুণঃর্মিলন। আমাদের আগের গান ‘তুমি কোন কাননের ফুল’ ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, আর এখন আমরা নতুন গানে শ্রোতা দর্শকের ভালোবাসা পাচ্ছি। আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো শ্রোতা দর্শকের প্রতি।’ এদিকে স্বপ্নীল সজীব বর্তমানে আমেরিকাতে আছেন। সেখানে তিনি কয়েকটি শো শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। এরইমধ্যে তিনি আরো নতুন নতুন গানেরও পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

যমুনার স্রোতে নিখোঁজ দুই কিশোর, পাবনায় চলছে উদ্ধার অভিযান

তুমি রবে নীরবে’তে সাড়া ফেলেছেন স্বপ্নীল-ইমন

০৭:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪