০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
গাজীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর, বন্ধুর বাড়িতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার: আইসিটি প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বলী অপহরণ মামলায় নতুন অগ্রগতি হাম-সদৃশ উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন মৃত্যু বেড়ে ৬৩৬ কারাগারে ফিরে যাওয়া কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভরসা, নতুন উদ্যোগে আশার আলো গৃহহীনতা কমানোর পথ দেখাচ্ছে সফল উদ্যোগ, পরিবার ও সাবেক সেনাসদস্যদের অভিজ্ঞতা দিচ্ছে নতুন আশা ভবিষ্যতের চিকিৎসায় বড় পরিবর্তন, রোগ ধরা পড়বে আগেই, বাড়বে সুস্থ জীবনের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: স্বাধীনতার মাইলফলকে ইতিহাস, পরিবর্তন ও সময়ের সাক্ষী সংবাদমাধ্যম অবসরের নিরাপত্তা নিয়ে বড় সংস্কারের পথে যুক্তরাষ্ট্র, তরুণদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রে জন্মহার কমছে, কিন্তু আতঙ্কের কারণ কতটা? আগামী ২০ বছরের প্রযুক্তি নিয়ে মানুষের স্বপ্ন, বাস্তবে কতটা সম্ভব?

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৪)

  • Sarakhon Report
  • ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • 324

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 স্মার্ট লিডার

চোখ রাখুন বৃহতে

আপনাকে অবশ্যই বড় একটা আশা নিয়ে এগুতে হবে। মাঝে মাঝে যে বাধা আসবে না তা নয়। পথ যে বন্ধুর হবে না তাও নয়। এমনকি মাঝে মাঝে গতিপথ বদলেও যেতে পারে। তাতেও কোন ক্ষতি নেই। গতি পথ বদলে যাওয়া মানে এই নয় যে আপনি থেমে গেছেন। গতিপথ বদলে যাওয়া মানে আপনি আরেকটি বন্দরের দিকে এগিয়ে চলেছেন। মনে রাখবেন, পৃথিবীর সব বন্দরেই কোন কোন নাবিক সোনা নিয়ে উপস্থিত হয়। তাই যে বন্দরেই পৌঁছাক না কেন জীবন জাহাজ- ক্ষতি নেই তাতে।

পৃথিবী সব সময়ই যোগ্যদের জন্য

ভবিষ্যৎ কোন বিধিলিপি নয়, ভবিষ্যতকে অর্জন করতে হয়।আর ভবিষ্যৎ অর্জিত হয় মানুষের দক্ষতার জোরে। এই দক্ষতা অর্জনের জন্যে শুধু ভালো হলে চলবে না, আরো ভালো হওয়াও যথেষ্ট নয় অন্তত শ্রেষ্ট হতে হবে, লক্ষ্য থাকবে সর্বশ্রেষ্ট হবার । তাহলেই পৃথিবী প্রকৃত অর্থে আপনার দখলে আসবে। পৃথিবী কখনই বেশি সময় অযোগ্য ও নষ্টদের দখলে থাকে না।  তাই স্মার্ট নেতার কাজ প্রতি মুহূর্তে নিজেকে আরো ভালো করার চেষ্টায় নিবেদিত রাখা।

প্রয়োজনে নিজেই নিজের পথ পরিবর্তন করুণ

কখনো কখনো এমন সময় আসে যে সময়টা আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করার মত পরিবশেও আপনি পাবেন না। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে যে কোন মূল্যে গন্তবে পৌঁছাতে হবে। তাই সময় ও বাস্তবতা বুঝে পথ ও পথ চলার ধরণ আপনাকে নিধারণ করতে পবে। পরিস্থিতির সঙ্গে নিজেকে মিশিয়ে না দিয়ে পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপানাকে সামনের দিকে, সাফল্য’র দিকে এগিয়ে যেতে হবে।  নিজেকে এভাবে পরিবর্তন করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যর চাবিকাঠি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর, বন্ধুর বাড়িতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৪)

০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪