১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
বর্জ্য সংকট মোকাবিলায় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ফিলিপাইনে ময়লার পাহাড়ে মৃত্যু: সেবুতে ল্যান্ডফিল ধসের পরও কেন বদলায় না বর্জ্য ব্যবস্থাপনা গ্রিনল্যান্ড শকের মধ্যেও ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা বেড়ে উঠেনি সিঙ্গাপুরে উপকূলীয় ঘোড়াপোঁছ কেঁচোদের সংরক্ষণ: গবেষণার নতুন অগ্রগতি জার্মানিতে ২ লাখ ৫০ হাজার মানুষ ইরানের শাসনপ্রণালী পরিবর্তনের দাবি করলেন বালা নন্দ শর্মা ঢাকায়, বাংলাদেশের শপথে যোগদান করবেন পিতাকে হারিয়ে বড় হওয়া কন্যা, আজ স্বপ্ন পূরণ: ভিন্ন জীবনের পথে ভিনি টান মিডিয়াকর্পের ২০২৬ বিশ্বকাপ সংগ্রহ: ‘জাতীয় সেবা’ নাকি ব্যবসায়িক কৌশল? আসিয়ান কি মায়ানমারের নির্বাচন স্বীকৃতি দেবে? বিভাজন, রাজনৈতিক দ্বিধা ও ভবিষ্যতের অচেনা পথ কৌশলগত এআই ব্যবহারেই ব্যবসা সফল করতে চান সিঙ্গাপুর সরকার: কীভাবে শুরু করবেন

কক্সবাজারে অপহরণের ৪৮ ঘন্টা পর হাত-পা বাঁধা অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করলো র‍্যাব

  • Sarakhon Report
  • ০৭:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 145

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজার কলাতলী থেকে অপহৃত সিএনজিচালিত অটোরিকশাচালক জাহেদ হোসাইনকে চার দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৫ মার্চ) রাতে রামু উপজেলার রাজারকুলের উমখালীর গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রের এক সদস্যকে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম।অপহৃত জাহেদ হোসাইন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গায়ালামারা এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। আটক মোহাম্মদ শাহাব উদ্দিন প্রকাশ ইকবাল  রামুর উমখালী এলাকার বাসিন্দা।

অপহৃত চালকের পরিবার জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক নারী ও এক পুরুষ জাহেদকে যাত্রী সেজে কলাতলী থেকে রামুর কলঘর বাজার যাওয়ার জন্য ভাড়া করে। লিংকরোড এলাকায় পৌঁছানোর পর জাহেদকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে জাহেদের ফোন থেকেই পরিবারকে একাধিকবার কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সর্বশেষ অপহরণকারীরা জানায় ২৫ মার্চ রাতের মধ্যে টাকা না দিলে জাহেদকে কেটে টুকরো-টুকরো করে লাশ পাঠিয়ে দেওয়া হবে। এ পরিস্থিতিতে তারা র‍্যাবের শরণাপন্ন হন।র‍্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম জানান, অপহরণের পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে র‍্যাবের অভিযানের তোড়জোড় শুরু হয়ে যায়। পাহাড়-অরণ্য বেষ্টিত এলাকায় অপহরণকারীদের অবস্থানস্থল চিহ্নিত করা হয়। পরে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অপহরণকারীদের আস্তানা ঘিরে ফেলে সেখানে ব্লক রেইড অভিযান পরিচালনা শুরু করে র‍্যাব।   সোমবার রাতে অভিযান টের পেয়ে অপহৃত জাহেদকে অকুস্থলে রেখেই সটকে পড়েন অপহরণকারী চক্রের বেশিরভাগ সদস্য। এ সময় দুর্গম পাহাড়ি ঢাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহেদকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে হাতেনাতে আটক করা হয়।তিনি বলেন, এ ব্যাপারে অপহৃতদের স্বজনরা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছে। আটককে থানায় সোপর্দ করা হয়েছে। কক্সবাজার থেকে অপহরণ মুক্তিপণের এই চক্র নির্মূলে র‍্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বর্জ্য সংকট মোকাবিলায় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা

কক্সবাজারে অপহরণের ৪৮ ঘন্টা পর হাত-পা বাঁধা অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করলো র‍্যাব

০৭:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪