০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৩৪)

  • Sarakhon Report
  • ১২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 137

শশাঙ্ক মণ্ডল

ঢেক কুড়াকুড়                   ঢেক কুড়াকুড়

ধান ভানিরে……

ধানের বরে গাই কিননু

দিনু পুতের বিয়ারে,

ঢেকি আমার পিতা মাতা

ধান আমার সই

ধান ভানিরে সোনার ঢেকি দিয়া-

                                                             ইত্যাদি।

বরিশাল জেলায় নবান্ন উৎসব ডাকশাখ উৎসব নামে পরিচিত। বাড়ির মেয়েরা নবান্ন

পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করার জন্য কলাপাতায় করে বাইরে রেখে দেয়। কোন কাক যদি সেই প্রসাদ না খায় তা হলে গৃহস্থরা অমঙ্গলের আশঙ্কা করে থাকে। তাদের বিশ্বাস পূর্বপুরুষরা কাকের রূপ নিয়ে তাদের ঐ প্রসাদ গ্রহণ করে। নবান্ন উৎসবের মধ্য দিয়ে কৃষিজীবী মানুষগুলি নতুন উদ্দীপনায় মেতে ওঠে; সারা বছরের শ্রমের ফসল তার সামনে উপস্থিত- স্বভাবতই মনে তার খুশির জোয়ার। পিঠে পুলি পায়েস সূর্য পৃথিবী বৃক্ষ পক্ষী সবাইকে উৎসর্গ করা হয়। প্রকৃতি ও মানুষের এমন গভীর আত্মীয়তা সুন্দরবনের লোক সংস্কৃতির এক উল্লেখযোগ্য অবদান।

আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এ সময় সহরাই পরবে অংশ গ্রহণ করে এই উৎসব নবান্নের মতো আদিবাসীদের একটা উল্লেখযোগ্য বড় পরব। সুন্দরবনের বিভিন্ন আদিবাসী মহল্লাতে সহরাই কম বেশী একসপ্তাহ ধরে চলে। বিবিধ অনুষ্ঠান, গোয়াল পূজা, মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন, অপদেবতাদের তুষ্ট করার জন্য মুরগি উৎসর্গ- সেই সঙ্গে নাচ গান ও হাড়িয়া মদের আসর সমানে চলে।

এ সময় আদিবাসী পাড়াতে মুরগির লড়াই সারা দিন ধরে চলে। এই লড়াই এ জয় পরাজয়ের মধ্য দিয়ে শিকারজীবী আরণ্যক মানুষগুলি আদিম অরণ্য জীবনের স্মৃতি মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকের সৃষ্টি করে, এসময়ে অসংখ্য গান তারা নিজেরা সৃষ্টি করে, ছেলে মেয়েরা একত্রে নাচ গান শুরু করে। এ গানের ভাষা অনেকটা বাংলার কাছাকাছি হলেও সদারী ভাষাতেই তারা বেশি গান রচনা করে থাকে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৩৪)

১২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫