০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪০)

  • Sarakhon Report
  • ১২:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 133

শশাঙ্ক মণ্ডল

‘আইলারে আইলারে পীর আইলা আহারবান।

সুন্দর খায়ায়ে মাণিক দরিয়া হইলা পার

শ্যাম সুন্দর আলি পীর মুখে চম্পা দাড়ি।

ভ্রমিতে ভ্রমিতে গেল গোহলার বাড়ি

গোহলার বাড়ি গিয়ে জানাল জিগির।।

সম্পন্ন গৃহস্থ কালু ঘোষ তার গোয়ালভর্তি গোরু বাছুর। বাড়িতে কেউ ছিল না কেবলমাত্র কালুঘোষের পুত্র বধূ বাড়িতে। তার কাছে মাণিক তৃষ্ণা নিবারণের জন্য দুধ চাইল এ ভাবে-

পুত্রবধূ পুত্রবধূ তোমারে শুধাই

কিছু দুগ্ধ দেহ মোরে আতস জুড়াই।

কিন্তু বউটির মনে কুবুদ্ধির উদয় হল, মাণিকের কাছে সে মিথ্যা কথা বলল।

‘গাই গেছে বাগানেতে দোয়াল নাইকো ঘরে

কি করে দুগ্ধ দেবো বলি যে তোমারে।

মাণিক প্রবঞ্চনা বুঝতে পেরে সে ক্রুদ্ধ হয়ে বলে ওঠে-

থাকরে গোয়ালার মেয়ে থাক ঘরে বসে

উচিতমত সাজা দেব দুপ্রহরে এসে।’

হালের গোরু থেকে শুরু করে দুধের গোরু ও বাছুর সবই মারা গেল-কালু ঘোষের বাড়িতে হাহাকার নেমে এল। কালু ঘোষ বুঝল এ পীরের অভিশাপ, মাণিক পীরের স্মরণাপন্ন হল কালু ঘোষ। মাণিক পীরের সাথে সত্য পীরের কথোপকথন কাহিনীতে লক্ষ করা যায়।

মরেছে কাঙালের গরু কি হবে উপায়?

দমদম বলে মাণিক পিঠে মারে চড়

সাতদিনের বাসী গরু উঠে মারে রড়।

মাণিক সমস্ত গোধন ফিরিয়ে দিল, কালু ঘোষ তার মনস্তাপ এ ভাবে প্রকাশ করে

আগে যদি জানতাম বাবা মাণিক এমন পীর

আগে দিতাম দুগ্ধ কলা পিছে দিতাম ক্ষীর।

এরপর মাণিকের পিতৃ পরিচয় দেওয়া আছে। বিভিন্ন গায়ক মাণিক পীরের এই পালা গেয়ে ভিক্ষা নেবার আগে বলে-

এই বাড়ীর ভিক্ষা নিয়ে অন্য বাড়ী যাই

এই বাড়ীর মানুষ গরু থাকিবে ভালই।’

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪০)

১২:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫