০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪১)

  • Sarakhon Report
  • ১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 115

শশাঙ্ক মণ্ডল

এই পালায় সত্য পীরের সাথে মাণিক পীরের ভাইয়ের সম্পর্কের কথা বলা হয়েছে।

সত্য নারায়ণ এখানে সত্যপীরে পরিণত হয়ে মুসলমানের আরাধ্য দেবতাও হয়েছে। হিন্দু মুসলমানের মিশ্র সংস্কৃতির পরিচয় লক্ষ করা যাচ্ছে। পীররা দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করার হাতিয়ার হিসাবে কৃষিজীবী সমাজের মানুষগুলিকে নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য তাদের বিভিন্ন মঙ্গল অমঙ্গলের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন।

কৃষিজীবী সমাজে গোধন এক মূল্যবান সম্পদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেই গোধন রক্ষাকারী দেবতা হিসাবে মাণিক পীরের অলৌকিক ক্রিয়াকলাপ দেখে মানুষ মুগ্ধ হয়েছে এবং এই দেবতা সমস্ত সাম্প্রদায়িক বিভাজনকে পাশ কাটিয়ে সমগ্র কৃষিজীবী সমাজের শ্রদ্ধেয় দেবতা এবং পীর হিসাবে স্বীকৃতি পেয়েছে।

বনবিবি দক্ষিণ রায়

সুন্দরবনের দেবদেবীর আলোচনায় বনবিবি দক্ষিণ রায়কে বাদ দিয়ে হতে পারে না। সুন্দরবনের মানুষের জীবনে এঁদের এক বিশেষ ভূমিকা রয়েছে। যাতায়াতের পথের ধারে নদীতীরে এমনকী বনের মধ্যে অসংখ্য বনবিবি দক্ষিণ রায়ের থান। অনেকস্থলে প্রতিমা বা প্রতীকও লক্ষ করা যায়। বনবিবি আরণ্যক দেবতা হলেও আকৃতিতে উগ্রতা বা ভয়ঙ্কর রূপ নেই, ভক্তবৎসল দয়াময়ী রূপে তিনি বিরাজিত।

মুসলমান- প্রধান অঞ্চলে দেবী সম্ভ্রান্ত মুসলমান কিশোরী বালিকার মতো চুল বিনুনি করা, পরিধানে ঘাগরা, পাজামা, পায়ে জুতো মোজা, গায়ে ওড়না জড়ানো। দেবীর বাহন বাঘ অথবা মুরগি। কোথাও কোথাও বনবিবির কোলে একটি বালক মূর্তি দেখা যায়। কারোর মতে দক্ষিণ রায়। আবার অন্যরা মনে করেন বালক মূর্তিটি কাঠুরিয়া বালক দুখে। হিন্দু মুসলমান নির্বিশেষে বনবিবির পূজায় অংশ নেয় শিরনি দেয়, পূজার সাথে কোন ব্রাহ্মাণ জড়িত থাকে না। লোকায়ত ধারণা অনুযায়ী পূজা করা হয়। দু’ এক জায়গায় বনবিবিকে বনদূর্গা হিসাবে ব্রাহ্মণরা পূজা করে থাকে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪১)

১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫