১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৫৮)

  • Sarakhon Report
  • ১১:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • 135

শ্রী নিখিলনাথ রায়

নদীর যে তট এক্ষণে নানাবিধ শস্যরাশিতে পরিপূর্ণ হইয়া, শ্যামলতার পবিত্র রাজ্য বলিয়া প্রতীত হইতেছে, পরক্ষণে হয়ত মহাপ্লাবনে বিধৌত হইয়া, তাহা নিরবচ্ছিন্ন সিকতান্ত,পে পরিণত হইবে। যে স্থান গগনস্পর্শিনী সৌধমালায় বিভূষিত হইয়া, প্রতিবিম্বচ্ছটায় নদীগর্ভে আপনাকে পুনঃ সৃষ্টি করিতেছে, দুই দিন পরে, হয়ত বাস্তবিকই নদীগর্ভে তাহার স্থান হইবে।

আবার যে স্থান এক্ষণে সলিলমধ্যে অবস্থিতি করিয়া,, তাহার প্রত্যেক পরমাণুর সহিত নিজের পরমাণুগুলিকে পলে পলে মিশাইয়া’ দিতেছে, কিছুকাল পরে, হয় ত, সে মস্তক উত্তোলন করিয়া, ক্রমে ক্রমে শ্যামল বৃক্ষরাজিতে অথবা নবীন সৌধমালায় পরিশোভিত হইয়া, হাস্ত করিতে থাকিবে। সেইরূপ যে ভাগ্যশীল ব্যক্তি বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হইয়া, সুবাষিত কক্ষে অর্দ্ধনিমীলিত অবস্থায় কত সুখস্বপ্ন দেখিতেছেন, দুই দিন পরে, হয় ত, তিনিও পথের ভিখারী হইয়া দাঁড়াইবেন।

আর যে দরিদ্র পর্ণকুটীরে বসিয়া, নিরাশার বিভীষিকাময় চিত্রে শিহরিয়া উঠিতেছে, ভাগ্যলক্ষ্মীর কৃপায় কিছুকাল পরে দেখিবে, সে লক্ষাধিপতি হইয়া আনন্দ- হিল্লোলে ভাসিয়া চলিয়াছে। লীলাময়ী কমলার কৃপায় কান্ত বাবু সামান্য অবস্থা হইতে লক্ষপতি হইতে লাগিলেন। যে জমিদারী অথবা মহাল লইতে তাঁহার ইচ্ছা হইতে লাগিল, তৎক্ষণাৎ তাহাই তাঁহার করায়ত্ত হইতে লাগিল।

তাঁহার লালসা ব্রহ্মাণ্ডগ্রাসিনী না হইলেও, উত্তরোত্তর যে, প্রসারিত হইতেছিল, তাহাতে সন্দেহ নাই। যেরূপে তিনি স্বীয় বাসনা পূর্ণ করিতে আরম্ভ করিয়াছিলেন, তাহা শেষ করিয়া উঠিতে পারিলে, বহু লক্ষাধীশ্বর হইতে পারিতেন। বঙ্গের অনেক লাভকর জমিদারী যে ভিন্ন ভিন্ন হস্ত হইতে বিচ্যুত হইয়া, তাঁহার করতলগত হইত, সেই সময়ে। তাঁহার জমিদারী গ্রহণের কথা শুনিলে ইহা বেশ বুঝা যায়।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৫৮)

১১:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫