১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

হিউএনচাঙ (পর্ব-৫)

  • Sarakhon Report
  • ০৯:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 92

সত্যেন্দ্রকুমার বসু 

প্রথম জীবন: চীন থেকে ভারত অভিমুখে যাত্রা

৬০১ খৃস্টাব্দে হোনান প্রদেশে, লো-ইয়াঙ (বর্তমান হোনান ফু) নগরে এক সম্ভ্রান্ত কনফুসীয় পরিবারে হিউএনচাঙের জন্ম হয়। এঁর পিতামহ বিদ্বান ছিলেন। তিনি পিকিনের সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। পিতা হুই-এর কার্যকুশলতার, সংযত ও মার্জিত আচার ব্যবহারের খ্যাতি ছিল।

সম্মানলাভের আকাঙ্ক্ষার চেয়ে জ্ঞানানুশীলনেই তাঁর অনুরাগ বেশী থাকায় আর সুই রাজবংশের যে পতন আসন্ন তা বুঝতে পেরে তিনি কোনো সরকারী কাজ গ্রহণ করেন নি, আর সব লোকেরই শ্রদ্ধাভাজন হয়েছিলেন। তিনি দেখতে দীর্ঘাকৃতি সুপুরুষ ছিলেন।

হিউএনচাঙ পিতার সর্বকনিষ্ঠ চতুর্থ পুত্র ছিলেন। আট বছর বয়স থেকেই এ’র ভব্যতা, গুরুজনদের প্রতি কনফুসীয় শাস্ত্রানুযায়ী সম্মান প্রদর্শন দেখে এ’র বাবা অবাক হন। তাঁর স্মরণশক্তি তীক্ষ্ণ ছিল আর ছোটবেলায় সমবয়স্ক ছেলেদের সঙ্গে খেলাধূলা না ক’রে তিনি বিরলে লেখাপড়া নিয়ে থাকতেই ভালো বাসতেন।

এর দ্বিতীয় ভ্রাতা বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেন। ছোট ভাইয়ের ধর্মগ্রন্থ অধ্যয়নে স্পৃহা দেখে তিনি তাঁকে সঙ্ঘারামে নিজের সঙ্গে অনেক সময়ে রাখতেন। আর সেই থেকে হিউএনচাঙেরও ভবিষ্যৎ জীবনের ধারা একরকম স্থির হয়ে গেল।

চলবে

হিউএনচাঙ (পর্ব-৪)

হিউএনচাঙ (পর্ব-৪)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

হিউএনচাঙ (পর্ব-৫)

০৯:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫