০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তীব্র জ্বালানি বাজার এখনও ভূরাজনৈতিক ঝুঁকির ওপর নির্ভরশীল অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু শনাক্ত, পোলট্রি খাতে বাড়ছে শঙ্কা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন সাঘাটার বিএনপি-সমর্থক শিকড়, পাসপোর্ট ও ফুটবল: বিশ্বকাপের নতুন জাতীয়তার গল্প সাত মসজিদ এলাকায় অভিযান: মোহাম্মদপুরে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জাপানের সামনে ব্রাজিল চ্যালেঞ্জ, ‘গুরুতর ব্রাজিল’-এর বিপক্ষে লড়াইয়ে আশাবাদী মোরিয়াসু সুইডেনের সঙ্গে ড্র, নকআউটে উঠে এবার ব্রাজিলের মুখোমুখি জাপান নতুন তেলের যুগের সূচনা: হরমুজ সংকট কি জীবাশ্ম জ্বালানির আধিপত্যে ফাটল ধরাল? চার মাস পর আবারও অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে সৌদি আরামকো

বৈদেশিক ঋণ পরিশোধের ধাক্কাটি পড়ছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে

  • Sarakhon Report
  • ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 138

সারাক্ষণ রিপোর্ট

২০২৪-২৫ অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমান বাড়বে এটা আগেই স্থির ছিলো। তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে,অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্তবাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি হয়েছে ঋণের পরিমাণ বৃদ্ধি ও বৈশ্বিক সুদের হার বৃদ্ধির কারণে।

এই সময়ে দেশটি মূল ঋণ ও সুদ বাবদ ১.৯৮ বিলিয়ন ডলার পরিশোধ করেছেযা আগের বছরের একই সময়ের ১.৫৭ বিলিয়ন ডলার থেকে বেশি। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।

স্থানীয় মুদ্রায় পরিশোধের পরিমাণ ছিল ২৩,৬৭৫ কোটি টাকাযা আগের বছরের ১৭,২৪০ কোটি টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। এর ফলে সরকারি অর্থব্যবস্থার উপর চাপ বৃদ্ধি পেয়েছে।

একই সময়েবৈদেশিক ঋণের বিতরণ ১৩ শতাংশ হ্রাস পেয়ে ৩.৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়াঅনুদান ও ঋণের মোট প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে আগের বছরের ৬.৯৮ বিলিয়ন ডলার থেকে ৬৭ শতাংশ কমে ২.২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বৈদেশিক ঋণ পরিশোধের এই ধাক্কা কাটানোর জন্যে এবং এর প্রভাব যাতে অর্থনীতিতে না পড়ে এ বিষয়ে কোন পরিকল্পনা থাকা উচিত ছিলো কিনাএমন প্রশ্ন করলে সাবেক একজন অর্থ সচিব বলে সরকার সব সময়ই এ ধরনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা রাখে। আর সে পরিকল্পনা সাধারণত রপ্তানি বাড়িয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধির মত কাজগুলোতে জোর দেয়া হয়। আর সেটা চলতে থাকলে এই পরিশোধের বিষয়টি সামনে আসে না বরং স্বাভাবিক প্রক্রিয়ায় থেকে যায়। বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগ ও রপ্তানি থমকে গেছে বলেই এমনটি ঘটছে

জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তীব্র

বৈদেশিক ঋণ পরিশোধের ধাক্কাটি পড়ছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে

০৩:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫