০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

হুমকির মুখে কাগজ শিল্প, আরো ক্ষতিগ্রস্থ হলে ৫’শ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ

  • Sarakhon Report
  • ০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 168

সারাক্ষণ রিপোর্ট

সারাংশ

২৫ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে

কাঁচা মাল ও ডলার সংকট অন্যতম বাধা হয়ে দাড়িয়েছে

অক্টোবর মাসে উপদেষ্টাকে জানানো হলেও এখনও কোন সিদ্ধান্ত হয়নি

ঋন সুদ বিহীনভাবে ব্লক ও পরিশোধের সময়কাল ১৫ করার দাবী এসোসিয়েশানের

বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এই শিল্পে বেসরকারি বিনিয়োগ প্রায় ১ লাখ কোটি টাকা, যেখানে ২৫ লাখেরও বেশি মানুষ কর্মরত। বর্তমান বাস্তবতায় এই শিল্প ও ২৫ লাখ লোকের কর্মসংস্থান এখন হুমকির মুখে।

অথচ দেশের কাগজ শিল্প, যা একসময় স্বয়ংসম্পূর্ন ছিলো সফল বর্তমানে অতিরিক্ত উৎপাদন, যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় দ্বিগুণ, এবং বিক্রয়ের মন্দার কারণে টিকে থাকার সংকটে পড়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে অনেক কাগজ মিল বন্ধ হয়ে যাচ্ছে, যা উল্লেখযোগ্য কর্মসংস্থান হারানো  ও বিনিয়োগ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।

প্রায় ১০০টি বেসরকারি কাগজ মিলের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৭০টি বন্ধ হয়ে গেছে, এবং আরও কয়েকটি ঋণ খেলাপির কারণে বন্ধ হওয়ার পথে রয়েছে। গত বছরের অক্টোবর মাসে অর্থ উপদেষ্টাকে পাঠানো এক চিঠিতে অ্যাসোসিয়েশন এই সংকটের কথা উল্লেখ করেছে।

চিঠিতে বকেয়া ঋণ সুদবিহীনভাবে ব্লক হিসাবে স্থানান্তর, দুই বছরের স্থগিতাদেশ, ১৫ বছরের পরিশোধকাল এবং নতুন কার্যকরী মূলধনের জন্য সুদের হার হ্রাসের অনুরোধ করা হয়।

উদ্যোক্তারা বলেন, ২০০৯ সালের পর থেকে আমদানি নির্ভর কাগজ শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ শুরু হয়। এটি ধীরে ধীরে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে প্রায় ৪০টি দেশে কাগজ ও কাগজজাত পণ্য রপ্তানি শুরু করে।

তবে, কোভিড পরবর্তী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি খরচ বৃদ্ধির ফলে শিল্পটি বড় সংকটের মুখে পড়ে।

পেপার মিল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, “অনেক মিল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং বর্তমানে কাঁচামালের মূল্য বৃদ্ধি ও ঘাটতির কারণে আরও কয়েকটি বন্ধ হওয়ার পথে। চাহিদা হ্রাসের ফলে অনেক মিল ঋণ খেলাপি হয়েছে।”

অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশের বার্ষিক কাগজের চাহিদা ৯ লাখ টন, যেখানে উৎপাদন প্রায় ১৫ লাখ টন।

মিল বন্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য সময়মতো কাগজ সরবরাহ ব্যাহত হবে। “এই খাতের সাথে জড়িত ৩০০টিরও বেশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প এবং প্রায় ১ কোটি কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। শিল্পটি আবার আমদানিনির্ভর হয়ে পড়বে,” তিনি বলেন। তারা প্রমান হিসেবে বলছে সরকার যে শুধু বই সংস্কারের জন্যে এবার শিশুদের হাতে পাঠ্য পুস্তক এখনো দিতে পারেনি তা নয়, কাগজ সংকটও রয়েছে।

তাদের মতে যদি কাগজ শিল্প ধসে পড়ে, তবে সরকার প্রায় ৫,০০০ কোটি টাকার রাজস্ব হারাবে দেশ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

হুমকির মুখে কাগজ শিল্প, আরো ক্ষতিগ্রস্থ হলে ৫’শ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ

০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫