১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৩)

  • Sarakhon Report
  • ১০:০০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 99

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকাদের পোশাক, জামাকাপড় বাড়ির খবর, পরিবার, বাড়ি সাজানোর বাহার-এর সঙ্গে জানতে ইচ্ছে হয় ইনকারা কেমন পোশাক পরত। প্রথমেই বলে নেওয়া ভাল ইনকাদের মধ্যে সামাজিক মর্যাদার ভেদে পোশাকের ধরনও পাল্টাত।

তবে এছাড়া সাধারণভাবে সবার পোশাক মোটামুটিভাবে এক। পুরুষরা হাঁটু পর্যন্ত লম্বা এক ধরনের ছোট জামা বা নিমার মত কিছু পরত। এর উপরে থাকত আলখাল্লার মত ঢিলে জামা। পায়ে থাকত চামড়ার চটি যা ঘাস দিয়ে তৈরি হত।

মেয়েরা পরত পায়ের পাতা পর্যন্ত ছড়ানো স্কার্ট জাতীয় জামা, মাথায় চাপাত একটা টুপি এবং চুলের উপর এক টুকরো কাপড় পিন দিয়ে আটকে রাখত। পাহাড়ি উঁচু অঞ্চলের সব রকম পোশাকই পশম বা উল দিয়ে তৈরি করা হত।

উপকূলবর্তী অঞ্চলের মানুষ হাল্কা পোশাক পরত। এই উল বোনা বা পোশাক সংক্রান্ত অন্য কিছু হাতের কাজ ইনকা মেয়েরা ছোটবেলা থেকেই শিখতে শুরু করে। এই উল রং করার জন্য সেরকম গাছও তারা চাষ করত। উল রং করার পর এগুলিকে বোনার উপযুক্ত করে তোলার কাজ চলত।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৩)

১০:০০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫