১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মালয়েশিয়ার অর্থনীতি চাঙ্গা, কিন্তু সুফল পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের ঘরে জাপানি মাঙ্গা চরিত্রের নামে সন্তানের নাম রাখছেন ইন্দোনেশিয়ার বাবা-মায়েরা স্যামসাংয়ে বোনাস-বৈষম্য নিয়ে ক্ষোভ, চিপ ও স্মার্টফোন কর্মীদের মধ্যে বাড়ছে বিভাজন কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তার, বাড়ছে দুর্যোগের শঙ্কা সন্তানদের হত্যার মামলায় মায়ের পক্ষে জনসমর্থন, কিন্তু আড়ালে পড়ে যাচ্ছে তিন শিশুর মৃত্যু নজরদারির নতুন সাম্রাজ্য ফ্লক, ৮৩০ কোটি ডলারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ক্ষোভ বাড়ছে আগামী দিনের চাকরির বাজারে স্থায়ী চাকরির বদলে বাড়ছে অস্থায়ী কাজ, বদলে যাচ্ছে কর্মজগতের চিত্র বিলাসী গদি থেকে চিকিৎসা প্রযুক্তি: ধনকুবেরদের প্রিয় তিন লাখ টাকার ঘুমের যন্ত্র এবার সারাবে নিদ্রাজনিত শ্বাসকষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট আপনার টাকা খরচ করলে, আপনি অনুমতি দিয়েছিলেন কি না প্রমাণ করবে কে? মতের অমিল নয়, ‘ভুল’ মনে করাই মানুষকে বেশি ক্ষুব্ধ করে

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭১)

  • Sarakhon Report
  • ০৭:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • 137

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকাদের শসাফলন এত বেশি হত যে তার উচ্চতা ৪১০০ মিটার বা প্রায় ১৩৫০০ ফুট উঁচু হয়ে যেত। এই আলুকে বিভিন্ন স্তরের উৎপাদন কৌশল প্রয়োগ করে মদজাতীয় পানীয় তৈরি করা হত। যাকে ইনকারা চিচা (Chicha) বলত। এই মদ আবার শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্যান্য শহর বা প্রদেশে বিক্রি হত।

এই কাজেও সাধারণ মানুষের একটা অংশ নিযুক্ত হবার সুযোগ পেত। তবে চাষের কাজ করার ক্ষেত্রে পরিকাঠামোগত অসুবিধাও ছিল। বিশেষ করে পাহাড়ি জমির জন্য কৃষিযোগ্য জমি কম পাওয়া যেত। এছাড়া চাষের জন্য প্রয়োজনীয় মাত্রায় জল সংগ্রহ করা কঠিন ছিল। এই অসুবিধা, সমস্যা দূর করার জন্য তারা জমির বিশেষ অঞ্চল গড়ে তুলত।

পাথরের দেয়াল তৈরি করে জমির একটা অংশকে পৃথক করে নিত। এই জমির বিশেষ অঞ্চল অনেকটা সিঁড়িপথ-এর মত ছিল। কিন্তু পরীক্ষার পর দেখা গেছে এই বিশেষ আকার দেওয়া জমির উর্বরতা ছিল বেশি এবং বৃষ্টি, ঝড় জলে নষ্ট হয়ে যেত না। ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে সাধারণত বৃষ্টিপাত ভাল হত।

এছাড়া বছরের অন্য সময়ে খরা থাকত কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও ইনকারা খাল কেটে পাহাড়ি জমিতে চাষের জন্য জল নিয়ে আসত। ইনকাদের কৃষিকাজের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে জমিতে সার দেবার কাজটি খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে তারা প্রাকৃতিক সার দিতেই পছন্দ বেশি করত। সারের মধ্যে ছিল ওয়ানো নাইট্রেট জাতীয় এবং পাখির বিষ্ঠা পাহাড়ি বা উঁচু জমিতে ইয়ামাদের মরা পচা সার হিসেবে ব্যবহার করত।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭০)

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার অর্থনীতি চাঙ্গা, কিন্তু সুফল পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের ঘরে

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭১)

০৭:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫