১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
চীন, পাকিস্তান ও আমেরিকার অভিজ্ঞতা ভারতের জন্য যে সতর্কবার্তা ‘ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’ সাইপ্রাস উপকূলে ২৬৭ আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭; নিখোঁজ ২৩ জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব পেলেন হুমায়ুন কবির রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩ বৈশ্বিক রাজনীতিতে ভারতের প্রাসঙ্গিকতা কি কমছে? কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি ধ্বংস করে সড়ক নির্মাণ বন্ধের দাবি জ্বালানি সংকটে বাংলাদেশ, আমদানি ব্যয় বেড়ে ১০.৬৩ বিলিয়ন ডলার মানুষের বদলে রক্ত নেবে রোবট, যুক্তরাষ্ট্রে প্রথমবার অনুমোদন পেল ‘আলেত্তা’

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৪)

  • Sarakhon Report
  • ০৩:৫৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • 202

প্রদীপ কুমার মজুমদার

টেলরের পরেই রোসেনের নাম করতে হয়। প্রকৃতপক্ষে রোসেন টেলরের কথাই পুনরুক্তি করেছেন। পারসীক শব্দ হিন্দিসাই আরবী শব্দ হান্দাসা যার অর্থ জ্যামিতি। এবং এটি হিন্দু সংখ্যা সংক্রান্ত বিষয় উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে। যতদূর মনে হয় রোসেন এ মন্তব্য মহম্মদ ইবন মুসা অল খারেজমীর লেখা দেখে করেছেন। খারেজমী এক জায়গায় বলেছেন “বৃত্তের ব্যাসকে ৩ই দিয়ে গুণ করলে বৃত্তের পরিধি পাওয়া যাবে। অবশ্য এটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হলেও এটি স্বপ্ন মান নয়।

জ্যামিতিবিদগণ (আহল অল হান্দাসা) আরও দুটি পদ্ধতি জানেন। তাদের মধ্যে একটি হচ্ছে ব্যাসকে ব্যাস দিয়ে গুণ করে ঐ ফলকে দশ দিয়ে গুণ করে মূল নিলে বৃত্তের পরিধি পাওয়া যাবে। অন্য পদ্ধতি হচ্ছে ব্যাসকে ৬২৮৩২০/২০০০০ দিয়ে গুণ করলে বৃত্তের পরিধি পাওয়া যাবে। এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে খোয়ারজমী ওয়াল আল-নাজুম মিনহাম এবং আহল অল হান্দাসা শব্দ দুটি ব্যবহার করেছেন।

এথেকে অনেকে মনে করেন ওয়াল-অল-নাজুম মিনহাম বলতে খোয়ারজমী জ্যামিতিবিদদের মধ্যে জ্যোতির্বিদ কথাটি বলতে চেয়েছেন। কিন্তু রোসেন মনে করেন বাগদাদের সভায় যে জ্যোতির্বিদ ও গণিতবিদ এসেছিলেন তাকে উদ্দেশ্য করে তিনি এ শব্দটি প্রয়োগ করেছেন। রোসেন তাঁর এই অনুমানের পিছনে যে যুক্তিটি খাড়া করেছেন সেটি হ’ল আহল অল হান্দাসা এবং ওয়াল অল নাজুম মিনহাম সঙ্গে সংশ্লিষ্ট পদ্ধতি বা ঐ জাতের কিছু ভারতীয় গণিত গ্রন্থে দেখতে পাওয়া যায়।

এছাড়াও তিনি বলেছেন এ ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট কোন পদ্ধতি ভারতীয় গ্রন্থে ছিল না। তা ছাড়াও রোসেন আরও যুক্তি-তর্ক দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছেন যে হান্দাসা বা হিন্দিসা ভারতীয় গণিত বা ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দকেই বোঝান হয়ে থাকে।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৩)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৩)

জনপ্রিয় সংবাদ

চীন, পাকিস্তান ও আমেরিকার অভিজ্ঞতা ভারতের জন্য যে সতর্কবার্তা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৪)

০৩:৫৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫