০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সরকারী ব্যয় বাড়ানো ও দেশকে দেউলিয়া হবার পথে নিয়ে যাবার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার রাজপথে তীব্র ছাত্র আন্দোলন সিঙ্গাপুরের আবর্জনা ব্যবস্থার ৬০ বছরের শিক্ষা: প্রযুক্তি বদলেছে, মানুষের অভ্যাস কতটা বদলেছে? এক দশকের মোড় ঘুরে গেল: টিভি-সংবাদপত্রকে পেছনে ফেলে বিশ্বের প্রধান সংবাদমাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শান্তির আশা নাকি নতুন অনিশ্চয়তার সূচনা? বিশ্বকাপের উন্মাদনায় এক হচ্ছে বিশ্ব, ফুটবলের ভাষায় গড়ে উঠছে সম্মান ও সহমর্মিতা সৃজনশীলতা চাই, কিন্তু কতটা সহনশীল আমরা? সিঙ্গাপুরে শিল্পচর্চা নিয়ে নতুন বিতর্ক জাপানের নগর উন্নয়ন প্রকল্পে বড় ধাক্কা, ব্যয় বৃদ্ধি ও শ্রমিক সংকটে থমকে যাচ্ছে একের পর এক পরিকল্পনা এশিয়াজুড়ে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগ, ছয় আঞ্চলিক সংস্থার চুক্তি ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান সিঙ্গাপুরে চাকরির বাজারে চাপ বাড়ছে, ছাঁটাই সর্বোচ্চ পর্যায়ে; ডিগ্রিধারীদের উদ্বেগ বেশি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৩)

  • Sarakhon Report
  • ০৩:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 136

প্রদীপ কুমার মজুমদার

হান্দাসা, হিন্দাসা (হিন্দিসা) প্রভৃতি

আরবী ও পারসী ভাষায় বিশেষজ্ঞ কয়েকজন ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে আরবী ও পারসী ভাষায় কয়েকটি শব্দের উচ্চারণ নিয়ে মতভেদ দেখা যায়। এই শব্দগুলির একটিকে ফুগেল বলেছেন “হেন্দেসেত” যার অর্থ জ্যামিতি। রসেন, ম্যারী প্রমুখেরা এটিকে ‘হান্দাসা’ বলেছেন। আবার অনেকে “হিন্দাসা’ও বলেছেন। এটির বিশেষণ হিন্দাসী।

ফিরোজাবাদীর মতে হান্দাজা বা হিন্দাজার আরবীয় শব্দ হান্দাসা বা হিন্দাসা। কারণ হিসাবে বলা যেতে পারে আরবীয় “দাল” অক্ষরের পর “যে” অক্ষর নেই। সেইহেতু “যে” অক্ষরটি সীন হয়েছে। আবার এটি পারসীক শব্দ অন্দাজা (andaza) থেকে নীত। অন্দাজা শব্দের অর্থ পরিমাপ।

অতএব হান্দাসা বা হিন্দাসা শব্দটির অর্থ মাপ বা পরিমাণ। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে আরবীতে জ্যামিতিবিদদের অলমহান্দিস বা অলমহান্দাস বলা হয়। যাই হোক এব্যাপারে এবার আমরা ইউরোপীয় পণ্ডিতদের আলোচনার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করবে।।

টেলর হিন্দাসা বা হান্দাসা এবং হিন্দাসী শব্দগুলির উপর দৃঢ়ভাবে মত প্রকাশ করেন। তিনি বলেন এগুলির উৎপত্তি হিন্দু গণিত থেকে। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন দশমিক স্থানীয় মানের পাটীগণিতকে আরবীয়র। হিন্দাসী বা ভারতীয় পাটীগণিত বলতো।

যাই হোক টেলারের তত্ত্বটি বিশেষভাবে অনুধাবন করলে বোঝা যায় তার তত্ত্বে সামান্য কিছু ত্রুটি রয়ে গেছে। তিনি উপযুক্ত শব্দগুলি আরবীয় শব্দে বলেছেন কিন্তু আসলে এগুলি পারসীক শব্দ। আরবীয়রা সাধারণত হিন্দু-গণিতকে হিসাব অল-হিন্দ বলতেন।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১২)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১২)

জনপ্রিয় সংবাদ

সরকারী ব্যয় বাড়ানো ও দেশকে দেউলিয়া হবার পথে নিয়ে যাবার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার রাজপথে তীব্র ছাত্র আন্দোলন

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৩)

০৩:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫