০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মেয়েদের এএফসি এশিয়ান কাপ জিতল জাপান, স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় শিরোপা ইরান যুদ্ধ শুরুর পর ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় পতন, বাজারে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ ঘোষণা করল জাতিসংঘ ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে আতঙ্ক—তবে হতাহতের খবর নেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের ১২০ সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত নারীর উত্থানে বদলে যাচ্ছে ভারতীয় সিনেমা, তবু সুযোগে ঘাটতির অভিযোগ জি৭ বৈঠকে ইরান ইস্যুতে ঐক্য খোঁজ, ন্যাটো নিয়ে ট্রাম্পের সমালোচনার ছায়া বড়দিনেই ফিরছে জাদুর দুনিয়া: নতুন হ্যারি পটার সিরিজে চমক, প্রকাশ পেল টিজার ও মুক্তির দিন ইরানের ‘ডিজিটাল বাহিনী’: ৪ লাখ বট দিয়ে সত্যের ওপর আঘাত, যুদ্ধ এখন অনলাইনের মঞ্চে উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, কুয়েতের শুওয়াইক বন্দরেও আঘাত

চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক

  • Sarakhon Report
  • ০৫:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 221

চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন।

পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে এ বিবৃতি দেয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ” দোভাল বলেন ভারতের পহেলগামে হামলায় ভারতীয়দের মধ্যে গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

যুদ্ধ ভারতের ‘চয়েজ’ না এবং এটি কোন পক্ষের স্বার্থেও নয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে।”

চীনের পররাষ্ট্র মন্ত্রী মি. ই পহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

তিনি বলেন, “বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়াতে শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

মি. ই আরো বলেন, ভারত ও পাকিস্তান অপরিবর্তনীয় প্রতিবেশী এবং উভয়েই চীনের প্রতিবেশী। ভারত যুদ্ধ চায় না এমন অবস্থানকে প্রশংসা করে চীন।

এই বিবৃতি অনুযায়ী, দুই দেশ এবং বিশ্বের স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এমনটাই চায় চীন।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

মেয়েদের এএফসি এশিয়ান কাপ জিতল জাপান, স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় শিরোপা

চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক

০৫:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫