০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

রণক্ষেত্রে (পর্ব-৬০)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 247

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

‘এমনি কত বছর তো ফৌজে কাম করে কাটালাম, জার্মান যুদ্ধের আদ্ধেক সময়টাই তো ফৌজে কাটিয়েচি, কিন্তু আমার জীবনে কখনও বেদে সিপাই দেখিনি,’ বলেছিল ভাস্কা স্মাকভ। ‘তাতার দেখেচি, মোর্দভীয়দের দেখেচি, এমন কি চুভাশও দেখেচি, কিন্তু বেদে একটাও না। যদি আমারে শুধোও তো কই, ওরা নোক সুবিধের হয় না বাপু। কারা আবার ওই বেদেরা? ধর না কেন, ওরা না-ফলায় ফসল, না-করে কোনো কাজকম্মো কিংবা ব্যবসা, ওদের একমাত্তর কাজ হল ঘোড়া চুরি, আর ওদের মেয়ে-লোকরা ভালো মানিষদের ঠকিয়ে বেড়ায়। ও ছোঁড়া যে কী কত্তি এখেনে এয়েচে তা ভগাই জানে।

স্বাধীনতার কথাই যদি কও তো বলি, ওদের চেয়ে দুনিয়ায় স্বাধীন আর কে’ আচে? জমিজায়গা ওদের রক্ষে কত্তে হয় না। জমি লিয়ে করবে কী ওরা? মজুরদের সঙ্গেই বা সম্পক্ক কী ওদের? তাইলে? এ-ঝামেলায় মাথা গলিয়ে লাভ কী ছোঁড়ার? সেই জন্যিই আমার মনে লিচ্চে, এর মধ্যি লিচ্চয় অন্য কথা আচে। কী মতলবে ও এয়েচে তা কে জানে।’

‘ও-ও যে বিপ্লবের পক্ষে নয় তা তুমি জানলে কী করে?’

‘জীবন থাকতি লয়। বেদে যে বিপ্লবের পক্ষে থাকতি পারে এ আমার জীবন থাকতি পেত্যয় যাবে না। আগের দিনে ঘোড়া চুরির জন্যি মার খেত ওরা, আর বিপ্লবের পরেও ওই জন্যি ওরা মার খেয়ে যাবে।’

‘কিন্তু বিপ্লবের পর তো ওরা কিছু চুরি নাও করতে পারে?’

‘কে জানে,’ বাঁকা হাসি হেসে বলেছিল ভাস্স্কা। ‘আমাদের গাঁয়ে নোকে বেদেদের মুগুর-পেটা করেচে কত, লাঠি দিয়েও কত পিটিয়েচে। তো তাতে হয়েচে কাঁ? স্বভাব কিছু শুধরেচে তাতে? আবার তারা ফাঁক পেলেই চুরি-বাটপাড়ি করেচে। তা, বিপ্লব হলেই ওদের ঘোড়া-রোগ সেরে যাবে ভাবলে কেমনে?’

এতক্ষণ চুবুক চুপ করে ছিলেন। এখন মুখ খুললেন। বললেন, ‘তুই তো আচ্ছা বোকা রে ভাস্কা। তোর ওই কু’ড়ে আর ঘোড়ার বাইরে একটা জিনিসও যদি চোখে পড়ে তো কী বলেচি। তোর মতে, এত বড় একটা বিপ্লবের মানে হল, তোর জমিদারের সম্পত্তির একটা টুকরো পাওয়া আর জমিদারের খাস বন থেকে কয়েক খান কাঠ হাতানো। এই তো? আর সোভিয়েতের সভাপতি কেবল গেরাম-পের ধানের জায়গায় বসবে আর জীবনটা আগে যেমন চলছিল তেমনই চলবে। তাই না?’

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

রণক্ষেত্রে (পর্ব-৬০)

০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫