০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় বাধা ‘জয়ের গল্প’, সমঝোতার পথে রাজনৈতিক চাপ ও অবিশ্বাস উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার কমল, বছরে মিলবে সর্বোচ্চ চারটি দক্ষিণ লেবাননে নতুন হামলা, ইরান-ইসরায়েল সংঘাত থামছে না তেলবাজারে স্বস্তির আড়ালে অনিশ্চয়তার ছায়া, দীর্ঘ যুদ্ধের প্রভাবে বাড়ছে উদ্বেগ কোয়ান্টাম প্রযুক্তিতে নতুন সাফল্য, ডিজিটাল নিরাপত্তায় খুলছে নতুন দিগন্ত নতুন সরিষা হাইব্রিডে উৎপাদনের আশা, তবে টেকসই চাষে দরকার বহুমুখী কৌশল পাবনায় স্কুলছাত্রী হত্যা মামলার পর আগুনে আরও ৩ মৃত্যু, দগ্ধদের মধ্যে আতঙ্ক শেখ হাসিনার বার্তা: এখনই অবসর নয়, জনগণের পাশে থাকার অঙ্গীকার জাপানে ভালুক আতঙ্কে বন্ধ ৯৪ স্কুল, তিন দিন ধরে চলছে ব্যাপক তল্লাশি কিউবা ছাড়ছে ইন্দোনেশিয়ার হোটেল জায়ান্ট, মার্কিন নিষেধাজ্ঞায় পর্যটন খাতে নতুন ধাক্কা

সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের যৌথ বিবৃতি

দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে দেশের শীর্ষ সাংবাদিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এক যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, পুরো দেশ এখন সন্ত্রাসের হাতে জিম্মি হয়ে পড়েছে। সাংবাদিকদের নামে হত্যা মামলা, চাকরিচ্যুতি, অফিসে হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় সাংবাদিক সমাজ আতঙ্কে রয়েছে।

তারা অভিযোগ করেছেন, শীর্ষ সংবাদপত্রের কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা গরু জবাই করে ভয় দেখিয়েছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তথ্য অনুসারে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ জন সাংবাদিক খুন হয়েছেন, ৪০০–এর বেশি সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে, অন্তত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শতাধিক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকরা মাসের পর মাস বিনা বিচারে বন্দি থাকছেন এবং জামিনের অধিকার থেকেও বঞ্চিত। তারা সরকারের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ ও কারাবন্দি সাংবাদিকদের জামিনের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় বাধা ‘জয়ের গল্প’, সমঝোতার পথে রাজনৈতিক চাপ ও অবিশ্বাস

সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের যৌথ বিবৃতি

০৭:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫