০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

মব হত্যা ঠেকাতে এখনই চাই কঠোর ব্যবস্থা—জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মিটফোর্ড হাসপাতাল এলাকায় লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে বলেন, “মব ভায়োলেন্সে এমন হত্যার ধারাবাহিকতায় আমাদের জাতিগত সম্প্রীতির ঐতিহ্য আজ ধ্বংসের মুখে।” তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

১০ মাসে ১৭৪ জন নিহত, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি

আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত মাত্র ১০ মাসে দেশে ১৭৪ জন মানুষ মব ভায়োলেন্সে নিহত হয়েছেন। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই প্রাণ গেছে ৮০ জনের। চট্টগ্রামে ২৯, বরিশালে ১৭, রাজশাহীতে ১৬, খুলনায় ১৪, ময়মনসিংহে ৬, রংপুরে ৭ ও সিলেটে ৫ জন মারা গেছেন।

জনগণ ভীত, প্রশাসনের হুঁশিয়ারি ব্যর্থ

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হুঁশিয়ারি ও মন্ত্রিপরিষদের উপদেষ্টাদের নানা বক্তব্যের পরও সারাদেশে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘৃণা ও প্রতিহিংসার সমাজে রূপ নিচ্ছে বাংলাদেশ।

কঠোর পদক্ষেপের আহ্বান

গোলাম মোহাম্মদ কাদের স্পষ্টভাবে বলেন, “স্বাধীনতা যুদ্ধ কিংবা গণঅভ্যুত্থানে জীবন দেওয়া মানুষজন এমন এক বাংলাদেশ চায়নি। মব ভায়োলেন্সের নির্মমতা যেন থেমে না থাকে, তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।”

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

মব হত্যা ঠেকাতে এখনই চাই কঠোর ব্যবস্থা—জিএম কাদের

০৫:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫