০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
জানুয়ারিতে টানা পঞ্চম মাসে কমল বিশ্ব খাদ্য দাম, দুগ্ধ ও চিনি দামে বড় পতন স্মৃতি, শহর আর আত্মঅন্বেষণের অনন্য যাত্রা: অনন্যা বাজপেয়ীর বইয়ে বিশ্ব নগরের অন্তরঙ্গ মানচিত্র সূর্যালোক, পানি ও কার্বন ডাই–অক্সাইড থেকে পেট্রোলের উপাদান তৈরির নতুন পথ দেখালেন চীনা বিজ্ঞানীরা কঠোর প্রাণীকল্যাণ আইন দাবি, হংকংয়ে পুকুরে মিলল আক্রমণাত্মক কচ্ছপ দুবাইয়ে ৩৮ বিলিয়ন দিরহামের নতুন আবাসন প্রকল্পে আলদার–দুবাই হোল্ডিং জোটের বড় সম্প্রসারণ বিশ্বমঞ্চে মুরাকামি—আন্তর্জাতিক দর্শককে মাথায় রেখে নতুন নাট্যরূপ এতিম ও আশ্রয়হীন তরুণদের ভোটাধিকার সংকটে ফেলছে ভোটার তালিকা সংশোধনের নতুন নিয়ম পাখির ফ্লু আতঙ্কে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুর সংক্রমণ ঘিরে বাড়ছে সতর্কতা মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত বেড়ে ২৭, এখনও নিখোঁজ শ্রমিক মেদারামে ভক্তির মহাসমুদ্র, সাম্মাক্কা–সারালাম্মা যাত্রার কোটি মানুষের সমাগম

দেশ অনিশ্চয়তার পথে চলছেঃ গোলাম মোহাম্মদ কাদেরের সতর্কতা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশ বর্তমানে অনিশ্চয়তার পথে অগ্রসর হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের প্রত্যাশা ছিল সরকারের প্রতি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকারের ভেতরে আরেকটি অদৃশ্য শক্তি কাজ করছে, যা অনেক উপদেষ্টাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিচ্ছে না।

প্রশাসন ও বিচার ব্যবস্থার সংকট

তিনি অভিযোগ করেন, নির্বাচন আয়োজনের মতো পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে সরকার। প্রশাসন মামলার ভয়ে সবসময় আতঙ্কিত, বিচার বিভাগ ও পুলিশও হতাশাগ্রস্ত। ফলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। পাশাপাশি, নব্যদলীয় করণের মাধ্যমে কেবল পছন্দনীয় ব্যক্তিদের পদায়ন করা হচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা নষ্ট করেছে।

অর্থনীতি ও আইন-শৃঙ্খলার অবনতি

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। জানমালের নিরাপত্তা নেই, খেটে খাওয়া মানুষের আয় কমছে। বিনিয়োগে স্থবিরতা তৈরি হয়েছে, প্রবৃদ্ধি নেমে এসেছে সর্বনিম্ন স্তরে। বেকারত্ব বাড়ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমাগত অবনতি হচ্ছে। তার মতে, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনই দেশকে এ সংকট থেকে মুক্ত করতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না।

জরুরি বৈঠকে বক্তব্য

আজ বিকেলে ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন গোলাম মোহাম্মদ কাদের।

সভায় উপস্থিত নেতারা

প্রেসিডিয়াম সভাটি পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম মিলন, এইচএম শাহরিয়ার আসিফ, মোঃ আশরাফুজ্জামান আশু, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, এ্যাড. মোঃ মমতাজ উদদীন, আলহাজ মোঃ আবু তাহের, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, মোঃ আজমল হোসেন লেবু এবং নুরুন নাহার বেগম।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে টানা পঞ্চম মাসে কমল বিশ্ব খাদ্য দাম, দুগ্ধ ও চিনি দামে বড় পতন

দেশ অনিশ্চয়তার পথে চলছেঃ গোলাম মোহাম্মদ কাদেরের সতর্কতা

০৩:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫