০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর ব্রিটেনে ছুরি হামলার পর উত্তেজনা, উসকে দিচ্ছে কট্টর ডানপন্থী রাজনীতি ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশির দেশে ফেরা, বেনাপোল দিয়ে হস্তান্তর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় নিহত ২১ জঙ্গি, মোট নিহত ৪৮ লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের মঞ্চ মাতালেন লিসা, কেপপ ইতিহাসে নতুন অধ্যায় ইউটিউব থেকে হলিউড: নতুন প্রজন্মের পরিচালকরা কি বদলে দিচ্ছেন সিনেমার ভবিষ্যৎ? গুগলের নতুন এআই চিপে স্যামসাং? ‘আইসফিশ’ প্রকল্পে বড় চুক্তির আলোচনায় দুই প্রযুক্তি জায়ান্ট ইরান যুদ্ধের পর বদলে যাওয়া বাস্তবতা: চুক্তির দ্বারপ্রান্তে থেকেও কেন কঠিন অবস্থানে তেহরান পশ্চিমবঙ্গে তল্লাশি বিতর্ক: অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি অভিযানে মমতার অভিযোগ পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ঘিরে ইডির তল্লাশি

পাখিটি বেঁচে থাকুক

  • Sarakhon Report
  • ০৬:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 175

“তোমরা যখন শিখছ পড়া

মানুষ হবার জন্যে,

আমি না হয় পাখিই হব,

পাখির মতো বন্য।”

কিছু কিছু মানুষ এমনি সত্যই পাখি হয়। আর এই পাখিরা গান গায় বলেই হয়তো সে গানের ডাকে সূর্যের ঘুম ভাঙ্গে। তাই নতুন নতুন ভোর আসে মানুষের এ সমাজে। পাখির এই গান, তার নিজের কন্ঠ বা তার নিজের বুলি’র বদলে যখনই তাকে জোর করে কারো না কারোর ইচ্ছে মতো কথা শেখানো হয়, সে সময় এক পর্যায়ে যে পাখিটি ওই কাগজ খেতে খেতে মারা যায়, সেটাই তো সঠিক। শুধু রবীন্দ্রনাথের কবিতার ওই পাখিটি নয়, বাস্তবে প্রতিদিন এমনই লাখ লাখ পাখি আমাদের এই মানুষ নামক শিশুদের মন থেকে মারা যাচ্ছে। অথচ একটি শিশুর ভেতর যে পাখিটি থাকে সেই তো তাকে উড়তে আহবান করে। সেই তো তার দুটি ডানা তৈরি করে দেয়।

যে পাখিটি গান গায়, যে পাখিটি আকাশের সীমানা পেরিয়ে আরো অনেক দূরে উড়িয়ে নিয়ে যেতে চায় সেই তো আসলে একজনকে মানুষ তৈরি করে। তাই পড়ার পড়া পড়তে পড়তে যদি মনের ভেতরের পাখিটি মারা যায়, যদি সে আর বন্য না থাকে, প্রকৃতির মতো হতে না পারে- তাহলে সে যতই পড়ার পড়া পুড়ুক না কেন, তার কি আর নতুন কোন স্বপ্ন থাকবে, গান থাকবে, পারবে কি সে নতুন কোন দিগন্তে উড়তে?

আর তা যদি না পারে তাহলে সে নতুন পৃথিবী সৃষ্টির পথে চলবে কীভাবে? আজ যারা শিশু, কিশোর, তরুণ সবাই তো নতুন পৃথিবীর স্রষ্টা। তাদেরকে সেভাবে তৈরি করার জন্যেই রাষ্ট্রের অনেক তাগিদ দেখা যায়। তাদের জন্যে গাদা, গাদা পুথির পাতা তৈরি হয়। অনেক পন্ডিত রাখা হয়। সুরম্য পাঠশালা হয়। নীতিমালা হয়। দোষ নেই এসবে। রাষ্ট্র অনেক বড়। অনেক তার দ্বায়িত্ব। তাই আগামীর সন্তানদের নিয়ে সে অনেক পরিকল্পনা করুক। সাধারণের সেখানে বলার খুব কোন শক্তি নেই। শুধু অনুরোধ করতে পারে, সবই করা হোক, দয়া করে একটু মনের চোখ দিয়ে দেখা হোক, যেন ওদের ভেতরের পাখিটি না মারা যায়। আর কেউ কেউ হোক না পাখির মতো বন্য।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর

পাখিটি বেঁচে থাকুক

০৬:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪