১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৯৪)

মুঘল আমলে বাংলায় স্থাপিত তিন রাজধানী ঢাকা, মুর্শিদাবাদ এবং কলকাতার মধ্যে ঢাকা ছিল প্রাচীন।

কয়েক বছর আগে পুরনো এক সাময়িকপত্রে জনৈক গুরু বকস সিং-এর একটি প্রবন্ধ পেলাম- ‘শিখ রেলিকস ইন ইস্টার্ন বেঙ্গল’ এবং তা পড়ে বিস্মিত হলাম। ঢাকা শুধু নয় পূর্ববঙ্গেও শিখদের অনেক গুরু দোয়ারা ছিল যা প্রমাণ করে সারা পূর্ববঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে শিখরা বসবাস করতেন যে ইতিহাস আমাদের অজানা। প্রধানত গুরু বখশ সিং ও অন্যান্য তথ্যের সাহায্যে রচিত হলো এই ভুক্তি।

শিখদের ধর্মচর্চার কেন্দ্র থেকে পূর্ববঙ্গ অনেক দূরে এবং অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না যে, পূর্ববঙ্গে এক সময় শিখরা বসবাস করতেন। কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমে রাজমহল থেকে তখন বাংলার অংশ মনে করা হতো। পূর্বে সিলেট, উত্তরে যুবড়ি (আসাম) থেকে দক্ষিণে বাঁশখালি এবং ফটিকছড়ি পর্যন্ত সারা পূর্ববঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে ছিল শিখ সঙ্গত এবং মন্দির। কীভাবে তা ঘটল? সে ইতিহাস জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে।

ইসলাম খাঁ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ১৬১০ সালে ঢাকায় মুঘল রাজধানীর পত্তন করেন। মুঘল আমলে বাংলায় স্থাপিত তিন রাজধানী ঢাকা, মুর্শিদাবাদ এবং কলকাতার মধ্যে ঢাকা ছিল প্রাচীন। ইসলাম খাঁ ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তখন কিন্তু বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁর পরিচিতিই ছিল বেশি।

ঢাকাকে নগর বলা যাবে না যদিও বসতি ছিল প্রাচীন আমল থেকেই। মুঘল রাজধানী হওয়ার পর ঢাকার চেহারাটাই পাল্টে গেল। সোনারগাঁ হয়ে গেল প্রান্তিক। রাজধানী এবং সম্পদশালী নগর হিসেবে ঢাকা পরিচিত হয়ে উঠতে থাকল।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৯৩)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৯৩)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৯৪)

০৭:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫