০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব সবজির দামে নতুন ঝড়: সার সংকট, বিশ্ববাজার ও বাংলাদেশের দরিদ্র মানুষের খাবারের ভবিষ্যৎ জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ নেপালে তিব্বতবিষয়ক সম্মেলন বাতিল, চীনের চাপ নিয়ে তীব্র বিতর্ক  ভারত নান্দেডের গুরুদ্বারে সুখবীর বাদলের ওপর হামলা, হাতে সামান্য আঘাত বিরোধীদের ঐক্যে চাপে মোদি সরকার, পাঁচ গুরুত্বপূর্ণ বিল ঠেকানোর দাবি কংগ্রেসের ভারত খড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে উত্তাল উত্তরাখণ্ড, বিজেপির বিরুদ্ধে জাতপাতের অভিযোগ মোদির বিদেশনীতি নিয়ে রাহুলের কটাক্ষ, ‘মোদিভক্ত’ হয়ে দেশের লাভ হবে না: খার্গে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও পানির স্রোত, আটকা পড়ার আশঙ্কা ৬ শ্রমিকের তরুণ শক্তির আবেগে সাজছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

রণক্ষেত্রে (পর্ব-১১৬)

একাদশ পরিচ্ছেদ

‘খেয়াল রাখিস ফোঁদয়া… ছেলেটারে লস্ট করে দিলে ভালো হবে না কিন্তু। আরে, আমার দিকে অমন চোখ পাকিয়ে তাকালে কী হবে, আমি সোজা কথা বলছি কিন্তু, হাঁ।’

এর উত্তরে ফেদিয়া সকলের অজান্তে আমার দিকে তাকিয়ে একবার চোখ মটকাল। যেন বলতে চাইল: ‘ঠিক আছে, তবে আমরাও জানি, বাছাধন, কত ধানে কত চাল হয়।’

এর মাসখানেকের মধ্যে দেখা গেল, খাঁটি ঘোড়সওয়ারের নিদর্শন হিসেবে ফেদিয়াকে আদর্শ করে আমি ওর অনুকরণ করতে শুরু করে দিয়েছি। পা দুটো রীতিমতো ফাঁক করে হাঁটতে শুরু করেছি, ঘোড়সওয়ারের গোড়ালির নাল পায়ে জড়িয়ে গিয়ে আর হাঁটায় বাধা পড়ছে না, আর বিশ্রামের সবটুকু সময় আমি বুরদিউকভের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে-পাওয়া শাদা আর বাদামীর ছোপ-দেয়া টিল্ডটিঙে বাজে জাতের ঘোড়াটার পেছনে লেগে রয়েছি।

ফেদিয়া সির্সভের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, যদিও স্বভাবে তার সঙ্গে চুবুকের ছিল অনেক পার্থক্য। সত্যি বলতে কী, চুবুকের থেকে ফেদিয়ার সঙ্গে থাকার সময় আমি আরও বেশি স্বচ্ছন্দ বোধ করতে লাগলুম। চুবুক আমার যত-না বন্ধ ছিলেন তার চেয়ে অনেক বেশি ছিলেন বাপের মতো। কখনও কখনও, যখন তিনি ধমক দিতেন কিংবা কোনো কথা বলে লজ্জায় ফেলতেন, তখন রাগে গা জ্বলে গেলেও মুখে-মুখে জবাব দিতে সাহস হত না।

কিন্তু ফেদিয়ার সঙ্গে দরকারমতো ঝগড়া করে পরে আবার ভাব করে নিলেই চলত। আমাদের দল যখন বেকায়দায় পড়ত তখনও ফেদিয়ার সঙ্গে থাকতে ভারি মজা লাগত। কেবল মুশকিল ছিল এই যে ফেদিয়া ছিল খামখেয়ালী। যখন কোনো একটা জিনিস ওর মাথায় ঢুকত তখন সেটা করে তবে ছাড়ত ও, কিছুতেই তখন ওকে ঠেকানো যেত না।

জনপ্রিয় সংবাদ

গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব

রণক্ষেত্রে (পর্ব-১১৬)

০৯:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫