১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয় জাতীয় নিরাপত্তার  ওডিসিউস তীব্র লোডশেডিংয়ে রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, ঘাটতি ২৫ শতাংশ বন্যার সঙ্গে সহাবস্থান, নদীকে বুঝে বাঁচার শিক্ষা আসামের বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি এডিবি বিনিয়োগ পাইপলাইন, সংস্কারে জোর বাংলাদেশকে ব্যবহার করে এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা আল-কায়েদার পানির নিরাপত্তার ভবিষ্যৎ গড়বে নতুন প্রজন্ম হত্যার আশঙ্কায় তুরস্ক থেকে ট্রাম্পের বিমান বদল, গোপনে ছোট সামরিক বিমানে সরানো হয়েছিল প্রেসিডেন্টকে তুরস্কে ইরানি হামলার আশঙ্কা, গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প রাষ্ট্রপতি প্রার্থী হতেই বিএনপির গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন মির্জা ফখরুল

নীরব চা উৎসব

আমার নীরব চা উৎসবে তোমাদেরও নীরব আমন্ত্রণ
তোমরা শরীরি বা অশরীরি যাই হও
গোল হয়ে বসতে পারো —
এখানে চায়ের উষ্ণতা ছাড়া আর কোনো উষ্ণতা নেই —
এখানে চায়ের কাপ, চুমুক সবই নীরব —

কেবল আমাদের পারস্পরিক শরীরের
শিহরণ এখানে ভাষা —
এখানে চায়ের কাপে ভরে থাকা
সোনালি, গোলাপি বা হালকা নীলাভ
চা – শুধুই চা।

একটা দীর্ঘ নীরবতা, মৃদু আলো, আর নীরব হাতের ছন্দ —
এভাবেই প্রতিদিন শেষ হয়ে যাবে চা উৎসব।
এখানে যেমন কোনো আগমন নেই
তেমনি কোনো বিদায়ও নেই।

তবুও এ উৎসব —
শব্দহীন, এক গভীরতর নীরবতার স্রোত
কোনো গাঢ় আধার নেই —
কোনো উজ্জ্বল আলোও নেই।

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয়

নীরব চা উৎসব

০৫:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

আমার নীরব চা উৎসবে তোমাদেরও নীরব আমন্ত্রণ
তোমরা শরীরি বা অশরীরি যাই হও
গোল হয়ে বসতে পারো —
এখানে চায়ের উষ্ণতা ছাড়া আর কোনো উষ্ণতা নেই —
এখানে চায়ের কাপ, চুমুক সবই নীরব —

কেবল আমাদের পারস্পরিক শরীরের
শিহরণ এখানে ভাষা —
এখানে চায়ের কাপে ভরে থাকা
সোনালি, গোলাপি বা হালকা নীলাভ
চা – শুধুই চা।

একটা দীর্ঘ নীরবতা, মৃদু আলো, আর নীরব হাতের ছন্দ —
এভাবেই প্রতিদিন শেষ হয়ে যাবে চা উৎসব।
এখানে যেমন কোনো আগমন নেই
তেমনি কোনো বিদায়ও নেই।

তবুও এ উৎসব —
শব্দহীন, এক গভীরতর নীরবতার স্রোত
কোনো গাঢ় আধার নেই —
কোনো উজ্জ্বল আলোও নেই।