১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন প্রতারণার ‘নিরাপদ আশ্রয়’ হবে না কম্বোডিয়া, আন্তর্জাতিক সম্মেলনে হুন মানেত পশ্চিম তীর নিয়ে ম্যাক্রোঁর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল, বলল ‘চরম অযৌক্তিক’ ছয় দিন ধরে কমছে তেলের দাম, বাড়ছে সরবরাহের আশা ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা মেটার ‘মিউজ’ এআইয়ের আড়ালে মানুষ, গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন তেলের দামে আটকে রুপি, ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতির দিকে তাকিয়ে বাজার ভারতের ইউপিআইয়ে নতুন ফি, আরও শক্তিশালী হবে ফোনপে-গুগল পের আধিপত্য তিন কিলোমিটার সড়কে ৫ হাজারের বেশি গর্ত, ২৬ কোটি টাকার কাজেও থমকে বগুড়ার গোহাইল রোড যুক্তরাষ্ট্রে চীনের সৌন্দর্যপণ্যের দাপট, বাণিজ্যযুদ্ধও ঠেকাতে পারছে না রপ্তানি গাজায় শান্তির দাবি নিয়ে ট্রাম্পকে ম্যাক্রোঁর তীব্র কটাক্ষ, ‘এ দৃশ্য আমাদের লজ্জিত করা উচিত’ স্বামীকে মুক্ত করতে শির কাছে ট্রাম্পের আবেদন, চীনে বন্দি মার্কিন ভূকম্পবিদের পরিবারের আশা

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত বেড়ে ১০

  • Sarakhon Report
  • ০৫:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • 173

জাফর আলম, কক্সবাজার 
কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে আট জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশি।মঙ্গলবার রাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।তিনি জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে চার জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুই জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় তিন জনের। তখনই ১ নম্বর ক্যাম্পে আরেকজনের মৃত্যু হয়।

১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন ৪৫।৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০) ও আনোয়ারা বেগম ১৮। ৮ নম্বর ক্যাম্পে নিহত হন, বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪)। ১৪ নম্বর ক্যাম্পে নিহত হন উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ১ নম্বর ক্যাম্পে নিহত হন, এফ/৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪)।

এরইমধ্যে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে জানিয়ে মিজানুর রহমান বলেন, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারি পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অনলাইন প্রতারণার ‘নিরাপদ আশ্রয়’ হবে না কম্বোডিয়া, আন্তর্জাতিক সম্মেলনে হুন মানেত

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত বেড়ে ১০

০৫:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪