১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
নিউইয়র্ক নিকসের ঐতিহাসিক শিরোপা জয়, বাজারে চ্যাম্পিয়ন স্মারকের ঝড় নরম্যান্ডির ছোট্ট গ্রামে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের পক্ষে সরব বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আবার শক্তিশালী, নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে মস্তিষ্ক ছাড়াই বুদ্ধিমত্তা! রহস্য উন্মোচন করল হলুদ স্লাইম ছত্রাক স্কটল্যান্ডের বিশ্বকাপ প্রত্যাবর্তন রাঙাল ম্যাকগিন, হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ট্রাম্পের নাম সরাল কেনেডি সেন্টার, আদালতের নির্দেশ কার্যকর সেইয়া সুজুকির হাঁটুতে চোটের শঙ্কা, ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়লেন কাবস তারকা নিক্সের ৫৩ বছরের অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক বিশ্বকাপ স্টিকার উন্মাদনায় মুগ্ধ আর্জেন্টিনা, মোবাইল ছেড়ে মাঠে-ঘাটে শিশুদের নতুন আসর টেক্সাস সিনেট লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি, মধ্যবর্তী নির্বাচনের কৌশলে রিপাবলিকানদের নতুন বাজি

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৩২)

  • Sarakhon Report
  • ১০:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • 100

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

ফরাসী সরকার যখন উপনিবেশে নীল চাষের চিন্তা ভাবনা করছেন তখন আমার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েই আমি এসব তথ্য পেশ করছি: দারাক বাংলার নীলচাষের সঙ্গে উত্তর ভারতের নীল চাষের তুলনা করেছেন। এ সম্পর্কে সাধারণ ধারণা আমি এই কারণে দিচ্ছি যে উত্তর ভারতেও বন্যা হয় না এবং সেই কারণে কিছু কিন্তু উপনিবেশ যেখানে বন্যা হয় না সেখানে সম্ভবতঃ এই ব্যবস্থা চালু করার বিবেচনা করা যেতে পারে। নীল চাষ সবখানে একইভাবে করা যাবে না কেননা প্রতিটি দেশ অন্য দেশের চেয়ে আলাদা বা স্বতন্ত্র।

উত্তর ভারতে নীলচাষের ব্যবস্থা বাংলাদেশের চেয়ে ভিন্ন। উত্তর ভারতের নীলচাষ কুয়ার জলসেচের উপর নির্ভরশীল। উপরন্তু একই নীলগাছ তারা একবারের জায়গায় ব্যবহার করে তিন বার। দারাকের মতে আফ্রিকার ফরাসী উপনিবেশের জন্য বাংলাদেশের চাইতে উত্তর ভারতের (হিন্দুস্তান) কৃষি ব্যবস্থাই হবে উপযোগী কেননা তা বন্যা প্লাবিত সমভূমি নয়। উৎপাদন ব্যয় প্রায় সমান আর নীল গাছের উৎকৃষ্টতাও প্রায় এক। কিন্তু নীলগাছ থেকে নীল প্রক্রিয়াজাত করার সে ক্ষেত্রে বাংলাদেশের পদ্ধতি উত্তর ভারতের পদ্ধতির চেয়ে শ্রেষ্ঠ।

“নীল প্রক্রিয়াজাত করার ব্যবস্থা একশো বছর আগে যেমন ছিল এখনও তেমনি। এইজন্য বাংলাদেশের নীলের চাইতে হিন্দুস্তানের নীলের দাম অর্ধেক। অনেক সময় হিন্দুস্তানের নীল বাজারে পরে থাকে অবিক্রীত।”

রিপোর্টের শেষাংশে ফরাসী কর্তৃপক্ষের কাছে দারাক কয়েকটি সুপারিশ করেন। প্রথমতঃ বাংলাদেশের মডেল হুবহু তিনি নকল করার বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন। যে পদ্ধতিতে নীলচাষ করা হয় বাংলাদেশের জন্য তা কার্যকরী ও উপযোগী। সেনেগালের জন্য তা উপযোগী হবে কিনা এই হল প্রশ্ন? পৃথিবীর অন্য গোলার্দ্ধে যে একই ব্যবস্থা চলবে সে সম্পর্কে সংশয়ের অবকাশ আছে। কেননা সেখানে ভূমির গঠন ও প্রকৃতি, তাপমাত্রা, বায়ুপ্রবাহ ও ঋতুবৈচিত্র বাংলাদেশের চেয়ে একেবারে আলাদা।

অন্য জায়গায় পরিস্থিতি যে একরকম হবে এ রকম মনে করার কোনো কারণ নেই। তবুও যদি হুবহু একই রকম হয় সে হবে একটি ব্যতিক্রমি মিল।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক নিকসের ঐতিহাসিক শিরোপা জয়, বাজারে চ্যাম্পিয়ন স্মারকের ঝড়

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৩২)

১০:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪