১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায় পাপুয়ায় সশস্ত্র হামলায় নিহত ১০ স্বর্ণখনি শ্রমিক, জঙ্গলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে বেগ

তিন দিন ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা

  • Sarakhon Report
  • ০৬:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 138

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। তিন দিনেও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো যায়নি। যার ফলে এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে।

বিষয়টি সমাধানের জন্য বার্ডস গার্মেন্টসের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় শিল্প পুলিশ।

এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্ররোচনায় এবং সেনাবাহিনী ও র‌্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান,  দুই থেকে একটি ছাড়া সকাল থেকে আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে টহল দিচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

তিন দিন ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা

০৬:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪