০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার সামাজিক বিকাশ বাধাগ্রস্ত করছে: বিশেষজ্ঞদের সতর্কবার্তা গ্যান্ডারবাল কেন্দ্রীয় কাশ্মীরে সন্ত্রাসী নিহত, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে চিকিৎসক দম্পতিকে UAPA-তে মামলা “ভোটাধিকার চিরস্থায়ীভাবে বিলোপ করা যায় না” পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদপ্রাপ্তদের প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট যুদ্ধের প্রভাবে এলপিজি ও বিমান ভ্রমণের দাম অস্বাভাবিক বৃদ্ধি শেনানডোহ তেলের ক্ষেত্রের জন্য বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর দৌড়, মার্কিন উপসাগরীয় প্রযুক্তিগত তেলে বিপুল আগ্রহ তেলের দাম আকাশছোঁয়া, মার্কিন–ইরান সংঘাতের তীব্র প্রভাব বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল, শেয়ারবাজারে অস্থিরতার ছায়া নেমেছে জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদান চিরস্মরণীয় থাকবে: আসিফ মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী-ছাত্রদের হেলমেট পরিধান, ছাদ ভেঙে পড়ার আতঙ্ক লক্ষ্মীপুরে স্কুলের ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫২)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 104

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

হেথা শ্যাওলার দল আর নাই, তাহাদেরই শূন্য ঠাঁই ভ’রে তবু শ্যাওলার গন্ধ পাই; ভারী, ভেজা গন্ধ পাই।… কথাগুলি খুব সুন্দর, খুব সত্যি।…”

এমন সময় অকস্মাৎ পায়ের তলা থেকে একটা খরগোস বার হ’য়ে এলো। লিও নিকোলাইয়েভিচ উত্তেজিত হ’য়ে উঠলেন, তাঁর মুখ উজ্জ্বল হ’য়ে উঠলো। তিনি সত্যিকারের বুড়ো শিকারীর মতো শব্দ করতে লাগলেন। পরক্ষণেই তিনি আমার পানে তাকিয়ে দুর্বোধ্য ভাবে নীরবে মৃদু হাসলেন, তারপর ফেটে পড়লেন সহজবোধ্য সস্নেহ সশব্দ হাসিতে। ওই মুহূর্তটিতে তাঁকে আশ্চর্য রকমের সুন্দর লেগেছিল।

আর এক সময়ে তিনি একবার বাগানে একটা বাজপাখীর দিকে তাকিয়েছিলেন। পাখীটা তার পাখা দুটোকে বাতাসে অত্যন্ত লঘুন্দে ছলিয়ে বৃহৎ চক্রাকারে কেবলই ঘুরে বেড়াচ্ছিল, সে স্থির করতে পারছিল না যে তার আঘাত হানবার মুহূতটি ঠিক কখন আসবে।

লিও নিকোলাইয়েভিচ হাত দিয়ে চোখ আড়াল ক’রে দাঁড়ালেন, উত্তেজনার সংগে বিড়বিড় ক’রে বললেন: ‘পাখীটা আমাদের বাড়ির মুরগীর ছানাগুলোকে খেতে চলেছে। এইযে আবার এদিকে আসছে ও, ভয় পয়েছে। সহিসটা ওখানে আছে, তাই না? সহিসটাকে ডাকি।….’

তিনি চেঁচিয়ে সহিসকে ডাকতে লাগলেন। তাঁর ডাকার শব্দে বাজপাখীটা ভয় পেয়ে ওপরের দিকে ঝাপটা দিয়ে এক দোলে উঠে অদৃশ্য হ’য়ে গেলো। লিও নিকোলাইয়েভিচ স্পষ্টত নিজেকে ভৎসনা ক’রে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, “আমার চেঁচানোটা উচিত হোলো না। না চেঁচালেও ও মারতো।….”

একবার টিফলিস সম্বন্ধে আলাপ করার সময় আমি তাঁর কাছে ভি. ভি. ফ্লেরোভস্কি বেভির নাম উল্লেখ করলাম। লিও নিকোলাইয়েভিচ কৌতূহলী হ’য়ে প্রশ্ন করলেন “তুমি তাঁকে চেনো নাকি? বলো তো, তিনি কেমন?”

জনপ্রিয় সংবাদ

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার সামাজিক বিকাশ বাধাগ্রস্ত করছে: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫২)

০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫