০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে

  • Sarakhon Report
  • ০৫:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 102

সারাক্ষণ ডেস্ক 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন,ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য ২৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৬.০ টা হতে ০১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯.০টা পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং ০১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯:৩০ হতে সকল ভূমিসেবা সমন্বিতভাবে [land.gov.bd] চালু করা হয়।

সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত/বরাদ্দকৃত নতুন স্থানে (Space) সমন্বিতভাবে (Integrated) স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।

অটোমেটেড ভূমি সেবা [land.gov.bd] সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা/খতিয়ান/ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

২। নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্ত:সমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণে প্রায়শই সমস্যার সম্মুক্ষীন হচ্ছেন। ভূমি সেবার উদ্ভুত সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর/ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

৩।  চালুকৃত সফটওয়্যারগুলোর সকল কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টা আগামী মার্চ ২০২৫ এ জনবান্ধব অটোমেটেড/ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

৪। ভূমিসেবা গ্রহণে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে

০৫:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫