০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

হিউএনচাঙ (পর্ব-১৬)

  • Sarakhon Report
  • ০৯:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 136

সত্যেন্দ্রকুমার বসু 

পঞ্চম রাত্রি পর্যন্ত তিনি এইভাবে প্রার্থনা করবার পর অর্ধেক রাত্রে হঠাৎ একটা সুমধুর বাতাস যেন তাঁর সমস্ত অবয়বের ভিতর দিয়ে বয়ে গেল। মনে হল যেন কোনও শীতল প্রস্রবণে তিনি স্নাত হয়েছেন। তৎক্ষণাৎ তাঁর অন্ধ চোখ আবার দৃষ্টিশক্তি লাভ করল।

এমন কি, অশ্বও বল পেয়ে উঠে দাঁড়াল। এইভাবে পুনর্জীবন লাভ করে তাঁর একটু সুনিদ্রাও হল। ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, একজন বৃহদাকার দানব একটা মস্ত বর্শা আর নিশান হাতে করে ভীষণ শব্দে তাঁকে বলছে, ‘নিষ্ঠার সঙ্গে অগ্রসর না হয়ে এখন ঘুমোচ্ছেন কেন?’

চমকে জেগে উঠে ধর্মগুরু আবার অগ্রসর হলেন। চার মাইল অতিক্রম করবার পর হঠাৎ তাঁর ঘোড়া জোর করে তাঁকে একদিকে নিয়ে গেল। সেখানে তিনি একটা মরূদ্যান পেলেন। পরিষ্কার জল আর ভালো ঘাস পেয়ে যাত্রী আর অশ্ব জীবনীশক্তি পেলেন। দুদিন পর তিনি ই-উ (আধুনিক হামি)তে পৌঁছলেন।

চলবে

হিউএনচাঙ (পর্ব-১৫)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

হিউএনচাঙ (পর্ব-১৬)

০৯:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫