০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
জন্মের সময় সন্তানের পাশে থাকতে চান ডোকু, বিশ্বকাপ ছাড়ার ইচ্ছা ঘিরে বিতর্ক নর্থ সাগরের তেল-গ্যাস, রাজনৈতিক দ্বিধা এবং এসএনপির ক্রমবর্ধমান সংকট দুধকুমার নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি, মানববন্ধনে কুড়িগ্রামবাসী ইসলামী ব্যাংকের সতর্কবার্তা: অপতৎপরতা রুখতে আইনি ব্যবস্থার ঘোষণা, তারল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের বলিভিয়ায় জরুরি অবস্থা জারি: সড়ক অবরোধে জ্বালানি-খাদ্য সংকট, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ভারতের ডিজিটাল জনগণনা মাঠে: তাপদাহ, নিরাপত্তা শঙ্কা ও প্রযুক্তিগত বাধায় বিপাকে গণনাকারীরা পাঁচ বছর না খেয়েও বেঁচে থাকে গভীর সমুদ্রের এই প্রাণী, জানাল নতুন গবেষণা হরমুজ সংকট কাটলেও বিশ্ব অর্থনীতির স্বস্তি ফিরতে সময় লাগবে ক্রিকেট পিচের বিজ্ঞান ও শিল্প: কেন একেক উইকেট বদলে দেয় ম্যাচের ভাগ্য

দীর্ঘ দিন ধরে ইউ এস এইড উদ্দেশ্যমূলক কাজ করছে

  • Sarakhon Report
  • ০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 126

সারাক্ষণ রিপোর্ট

সারাংশ

ইউএস এইড এর কাজ গণতান্ত্রিক আমেরিকার মৌলিক কাজের বিরোধী বলে মনে করা হচ্ছে

তাদের কাজ পর্যালোচনার জন্যে  সে দেশের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওকে সংস্থার অস্থায়ী প্রশাসক নিয়োগ করা হয়েছে

সংস্থাটি বাংলাদেশ সরকারের সংস্কারে যে সহায়তা দেবার নিশ্চয়তা দিয়েছিলো সে বিষয়ে স্থানীয় কোন কর্মকর্তা কথা বলতে রাজী হয়নি

ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউ এস এইড (USAID) বিদেশে তার মূল্য উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে । সংস্থাটি মূলত আমেরিকার জাতীয় স্বার্থের বা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এ ধরনের কাজ করছে। এ কারণে তার পরিবর্তন আনার জন্যে এবং প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যে সে দেশের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওকে তার অস্থায়ী প্রশাসক হিসেবে নিয়োগ করেছে

  তারিখ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  (USAID) দীর্ঘদিন ধরে তার মূল মিশন থেকে বিচ্যুত হয়েছেযার উদ্দেশ্য ছিল বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থকে দায়িত্বশীলভাবে অগ্রসর করা। এখন এটা স্পষ্ট যে USAID তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের মৌলিক জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থার কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ এবং গভীর বোঝাপড়া অর্জনের জন্যে অস্থায়ী পদক্ষেপ হিসেবেপ্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সচিব মার্কো রুবিওকে অস্থায়ী প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন।

সচিব রুবিও এছাড়াও কংগ্রেসকে জানিয়েছেন যে, USAID-এর বৈদেশিক সহায়তা কার্যক্রমের একটি পর্যালোচনা চলছেযা সম্ভাব্য পুনর্গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আমরা USAID-এর মূল্যায়ন চালিয়ে যাব এবং নিশ্চিত করব যেএটি আমেরিকা ফার্স্ট‘ এজেন্ডা ও স্টেট ডিপার্টমেন্টের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। এভাবেই আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করা হবে এবং তাদের করের টাকা অপচয় থেকে বাঁচানো যাবে।

উল্লেখ্য,  বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ইউএস এইড তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলো এবং এই সরকারের যাবতীয় সংস্কার কাজে সহায়তা করার জন্যে বাংলাদেশস্থ কান্ট্রি প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেন

মার্কিন এ সিদ্ধান্তের পর তাদের এ কাজে কোন বাধা হবে কিনা এ নিয়ে স্থানীয় সংস্থায় যোগাযোগ করলে কেউ কথা বলতে রাজী হয়নি

অবশ্য ট্রাম্প তার প্রথম নির্বাহী আদেশেই ইউএসএইড এর বাংলাদেশ সহ অনান্য দেশের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন। 

জনপ্রিয় সংবাদ

জন্মের সময় সন্তানের পাশে থাকতে চান ডোকু, বিশ্বকাপ ছাড়ার ইচ্ছা ঘিরে বিতর্ক

দীর্ঘ দিন ধরে ইউ এস এইড উদ্দেশ্যমূলক কাজ করছে

০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫