০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫২)

  • Sarakhon Report
  • ১০:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 86

সুবীর বন্দ্যোপাধ্যায়

সামাজিক উৎসব পর্বর প্রতি সুবিচার করতে হলে পেরুর আন্দেস ক্রিসমাস-এর কথা উল্লেখ করতেই হয়। আন্দেস ক্রিসমাসে যীশুর জন্মদিবস পালন করা হয় এবং এই উৎসবের মধ্যে সামগ্রিকভাবে পেরু শহরের ভাবমূর্তি, ভাবানুষঙ্গ মিশে থাকে।

এই অনুষ্ঠানে খাবার-এর নানা আয়োজন থাকে। এই সঙ্গে শৈল্পিক কাজ-এর নিদর্শনও পাওয়া যায়। এইসব শিল্পকর্মের মধ্যে থাকে একটি আলাবাসটার মার্বেল। যাকে হুয়ামাংগা (Huamanga)-ও বলা হয়। হস্তশিল্পীরা এই সময় গির্জার তাক বানিয়ে তার মধ্যে যীশুর মূর্তিও বানায়। এই ধরনের মূর্তির মধ্যে মানুষের শরীর থাকে, থাকে প্রাণীর প্রতিকৃতি।

এছাড়া শিল্পীরা তাদের কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে প্রাক কলম্বীয় দেবতা, তারা, পাহাড়, পর্বত, হ্রদ এর মত বিষয় তাদের কর্মদক্ষতায় প্রকাশ করে। এই সঙ্গে থাকে বাঁকা লাউ-এর এক কায়দা করা কাজ, যাকে ইনকারা খোদাই করা বোকা বলেও ডাকে।

ইনকা সমাজের সামাজিক উৎসব সময়, সম্পদ, অর্থনীতি, রাজনীতির টানাপোড়েনে এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। তবু একথা অস্বীকার করার উপায় নেই যে ইনকা জনগোষ্ঠী তাঁদের মূল সংস্কৃতি ও তার ঐতিহ্যকে এখনো অক্ষুণ্ণ রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫১)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫১)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫২)

১০:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫