ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ইনকাদের পারিবারিক জীবন
ইনকাদের প্রায় সব পরিবারই গ্রাম বা খামার বাড়িতে বাস করত। গ্রামের এই বাড়িগুলি খসখসে পাথর দিয়ে তৈরি। এই ধরনের বাড়িতে দরজা থাকত না। একটা খোলামেলা ফাঁক থাকত এবং সেই ফাঁক দিয়ে ঘরে বাইরে বাতাস চলাচল-এর ব্যবস্থা থাকত।
এছাড়া ইনকারা সেই অর্থে কোনো আসবাবপত্র রাখত না। বাড়ির সদস্যরা সবাই মাদুরের উপর ঘুমোত। জায়গা বলতে ঐ বাড়ির মেঝে। দিনের প্রধান খাওয়ার সময় ছিল সন্ধ্যাবেলা। খাবারের মধ্যে ছিল ভুট্টা, ঝোল, বিন, শাকসব্জি। এছাড়া বিশেষ অনুষ্ঠানের দিন ভুট্টার ডেলা সেঁকে এক রকমের খাবার তৈরি করা হত।
এই সঙ্গে বিশেষ পদ হিসেবে থাকত ছোট ছোট শুয়োরের মাংস। পরিবারের প্রতিটি সদস্যই এখনও মাঠে ক্ষেতে কঠোর পরিশ্রম করে। বাড়িতে মা উল দিয়ে সবার জন্য পোশাক বানায় এবং এই কাজে তার মেয়েরাও সাহায্য করে।
পুরুষরা ঘাস পাতা কেটে এবং ইয়ামা দিয়ে চন্দন কাঠ তৈরি করত। মেয়েরা ঝুড়িও বানাত। পরিবারের সবাই নিজেদের জন্য থালা বাটি তৈরি করত।
(চলবে)
ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬১)
https://sarakhon.com/s/58109/












