০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

চুলের চেয়ে ২ লাখ গুণ সূক্ষ্ম ধাতু বানালেন চীনা গবেষকরা

  • Sarakhon Report
  • ০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 172

চীনের বিজ্ঞানীরা সম্প্রতি একক পরমাণুর স্তরযুক্ত ধাতু তৈরিতে সফল হয়েছেন। এই দ্বিমাত্রিক বস্তুটির পুরুত্ব মানুষের চুলের ব্যাসের দুই লাখ ভাগের একভাগ মাত্র। এই সাফল্য ২ডি ধাতুর গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উপাদান বিজ্ঞানে নতুন উদ্ভাবন ঘটাবে।

এই গবেষণা চায়না একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফিজিক্স পরিচালিত একটি গবেষণা দলের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এটি নেচার একাডেমিক জার্নালের সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে।

২০০৪ সালে একক-স্তরের গ্রাফিন আবিষ্কারের পর থেকে, দ্বিমাত্রিক উপাদানগুলো পদার্থ বিজ্ঞানের গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। গত ২০ বছরে, এ ধরনের টু-ডি উপাদানের সংখ্যা দ্রুত বেড়েছে।

চীনা গবেষণা দলটি ভ্যান ডার ওয়ালস স্কুইজিং মেথড নামের একটি পরমাণু পর্যায়ের বিশেষ উৎপাদন পদ্ধতিতে বিভিন্ন দ্বিমাত্রিক ধাতু তৈরি করতে সক্ষম হয়েছেন। আর এ ধাতুগুলোর মধ্যে বিসমাথ, টিন, সিসা, ইন্ডিয়াম ও গ্যালিয়াম রয়েছে।

গবেষণা দলের অন্যতম সদস্য চাং কুয়াংইউ জানালেন, ‘দ্বিমাত্রিক ধাতুগুলোর পুরুত্ব একটি পাতলা কাগজের দশ লাখ ভাগের এক ভাগ। যদি ৩ মিটার দীর্ঘ একটি ধাতব ঘনককে এ ধরনের একক-পরমাণু স্তরে নিয়ে যাওয়া যায়, তবে সেটা দিয়ে গোটা বেইজিংয়ের ওপর চাদর বিছিয়ে দেওয়া যাবে।’

গবেষকদের মতে, তাম্র, ব্রোঞ্জ ও লৌহ যুগ যেমন সভ্যতাকে এগিয়ে নিয়েছিল, ঠিক তেমনই এ ধরনের দ্বিমাত্রিক ধাতু ভবিষ্যতে প্রযুক্তিগত উদ্ভাবন ঘটাবে। অতিক্ষুদ্র স্বল্প-শক্তি ট্রানজিস্টর, উচ্চ-ফ্রিকোয়েন্সি ডিভাইস, স্বচ্ছ ডিসপ্লে এবং উচ্চ কার্যকর ক্যাটালাইসিসের মতো ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এই উপাদান।

সিমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

চুলের চেয়ে ২ লাখ গুণ সূক্ষ্ম ধাতু বানালেন চীনা গবেষকরা

০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫