০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

হিউএনচাঙ (পর্ব-৯২)

  • Sarakhon Report
  • ০৯:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 352

সত্যেন্দ্রকুমার বসু

অশোকের নির্মিত দুই শ ফুট উঁচু একটি স্তূপও সে সময়ে এখানে ছিল, আর বসুবন্ধু যে দুতলা স্তম্ভের উপরে একটি ঘরে তাঁর একখানা গ্রন্থ লিখেছিলেন, আর অসঙ্গ যে আম্রকুঞ্জে বাস করতেন, হিউএনচাঙ তাও দেখেন।

কিন্তু এ সময়ে মাত্র দশটা বৌদ্ধমঠ এখানে ছিল আর তার অবস্থাও খুব খারাপ ছিল। হিন্দুমন্দির কিন্তু প্রায় পঞ্চাশটা ছিল আর তাতে বহু লোক পূজা দিতে আসত। ‘একটি পুরানো প্রাসাদের অঙ্গনে খুব উঁচু একটা বিহারে রাজা উদয়ন কর্তৃক নির্মিত চন্দনকাঠের বুদ্ধমূর্তি আছে।

শাক্যধর্ম লোপ পাবার সময়ে সবশেষে এই প্রদেশ থেকে লোপ পাবে। তাই যারাই এ দেশ দর্শন করতে আসেন, প্রত্যেকেই শোকার্ত হৃদয়ে এখান থেকে বিদায় হন।’

(চলবে)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

হিউএনচাঙ (পর্ব-৯২)

০৯:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫