০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নেতাদের ব্যাখ্যা ভারতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণের বিল যৌথ সংসদীয় কমিটিতে, বিরোধীদের প্রত্যাহারের দাবি বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয় জাতীয় নিরাপত্তার  ওডিসিউস তীব্র লোডশেডিংয়ে রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, ঘাটতি ২৫ শতাংশ বন্যার সঙ্গে সহাবস্থান, নদীকে বুঝে বাঁচার শিক্ষা আসামের বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি এডিবি বিনিয়োগ পাইপলাইন, সংস্কারে জোর বাংলাদেশকে ব্যবহার করে এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা আল-কায়েদার পানির নিরাপত্তার ভবিষ্যৎ গড়বে নতুন প্রজন্ম হত্যার আশঙ্কায় তুরস্ক থেকে ট্রাম্পের বিমান বদল, গোপনে ছোট সামরিক বিমানে সরানো হয়েছিল প্রেসিডেন্টকে

রণক্ষেত্রে (পর্ব-১০২)

দশম পরিচ্ছেদ

দুম করে আরেকটা আওয়াজ হল। তারপর একটা টুল সরানোর আওয়াজ। ফের শুরু হল গম্ভীর গলার সেই টেনে-টেনে কথা:

“উল্টা দিক’ দেখাচ্ছি তোমায়। দাঁড়াও। এখুনি তোমায় আমি উল্টো দিকে পাঠাব।’

‘না-মেরে আমারে একদম খতম করে দিতি হুকুম দেন না কেন,’ চুবুকের গলা এবার আগের চেয়ে আস্তে শোনা গেল। ‘আমাদের নোকে যদি আপনারে ধরত, স্যার, তাইলে মুখে দু-এক ঘা ঘুসি কষিয়ে তারপর একবারে সাবাড় করি দিত। কিন্তু আপনে তো আমারে দেখি চাবুক হাঁকড়ে-হাঁকড়ে শরীলটে ফালা-ফালা করে দিলেন, ইদিকে নিজেদের আবার আপনারা বুদ্ধিজীবী কন।’

‘ক্-কী? কী বললি?’ খনখনে গলায় চিল-চিৎকার করে উঠল ক্যাপ্টেন।

‘কলাম, মানুষরে লিয়ে এতক্ষণ ধরে এত ঝামেলা করার আচে কী?’

তৃতীয় একটা গলা শোনা গেল। এর আগের বার যে টেলিফোন আসার খবর দিয়েছিল তারই গলা।

‘আপনার ফোন এসেছে, স্যার!’

এরপর মিনিট দশেক দেয়ালের ওধারে সব চুপচাপ রইল। তারপর শোনা গেল বাড়ির সদর দরজার সি’ড়ি থেকে পরিচারক পাখোমভের ডাক।

‘মুসাবেকভ! ইব্রাগিষ্কা!’

আর রাস্পবেরির ঝোপ থেকে আসে গলার উত্তর শোনা গেল, ‘হল কী?’

বলি, আচ কোন্ চুলোয়? ক্যাটেনের ঘোড়ায় জিন বাঁধো শিগিরি।’

‘ আর আমার ঘরের দেয়ালের ওপাশ থেকে ফের সেই গম্ভীর দরাজ গলা কানে এল:

‘ভিক্তর ইলিচ, আমি সদর দপ্তরে চললুম। খুব সম্ভব আজ রাত্রেই ফিরব। শুভাৎসকে টেলিফোনে ডেকে বলুন অবিলম্বে জিখারেভের সঙ্গে যোগাযোগ করতে। জিখারেভ রিপোর্ট করেছে যে বেগিচেভ আর শেবালভের বাহিনী দুটো মিলে গেছে।’

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নেতাদের ব্যাখ্যা

রণক্ষেত্রে (পর্ব-১০২)

০৮:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫