০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায় পাপুয়ায় সশস্ত্র হামলায় নিহত ১০ স্বর্ণখনি শ্রমিক, জঙ্গলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে বেগ

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন করেছে বিমান বাহিনী

  • Sarakhon Report
  • ০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • 113

সারাক্ষণ ডেস্ক

সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য গত ২২ আগস্ট ১২ টায়  বিমান বাহিনীর ঘাঁটি থেকে জহুরুল হক, চট্টগ্রাম-এ “দুর্যোগ ব্যবস্থাপনা সেল” গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর তত্ত্বাবধানে ২৪ আগস্ট বন্যা দুর্গত এলাকায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার হতে মিনি প্যারাসূটের মাধ্যমে ১৫০ প্যাকেট ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরবর্তীতে আরো একটি এমআই-১৭ হেলিকপ্টার ২০০ প্যাকেট ত্রাণ বিতরণের উদ্দেশ্যে অত্র ঘাঁটি হতে উড্ডয়ন করে। উক্ত হেলিকপ্টার দ্বারা সর্বমোট ৭৫০ কেজি রিলিফ পন্য মিরেরশরাই এলাকা হতে ফেনী অভিমুখে বন্যা দুর্গত এলাকায় সরবরাহ করা হয়। ত্রাণ কার্যক্রম পরিচালিত এলাকার সর্বত্র পানিতে নিমজ্জিত থাকার কারণে কোথাও অবতরণ করা সম্ভব হয়নি।

যতদূর সম্ভব বাড়ির ছাদে এবং অন্যান্য যেসকল জায়গায় বিপদগ্রস্থ জনগণ চোখে পড়েছে সেই সকল জায়গায় হেলিকপ্টার থেকে ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়। বর্তমানে বিমান সদর হতে কেন্দ্রিয়ভাবে ত্রাণ সামগ্রী সরবরাহ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এছাড়া অত্র ঘাঁটিতে ০২টি এমআই-১৭ এবং ০১টি এএন-৩২ পরিবহন বিমান উক্ত ত্রাণ কার্যক্রম পরিচালনার নিমিত্তে বিমান সদর এর সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য পালনে নিয়োজিত রয়েছে।

বর্তমানে অত্র ঘাঁটি হতে UAV (ড্রোন) দ্বারা বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ চলমান রয়েছে এবং তা বিমান সদরে প্রেরণ করা হচ্ছে। উল্লেখ্য, পরবর্তীতে পানি কমে আসা সাপেক্ষে বিমান বাহিনীর তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে হেলিকপ্টার অবতরণ করতঃ রান্নাকৃত খাবার, শিশু খাদ্য ও প্রয়োজনীয় ঔষুধ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন করেছে বিমান বাহিনী

০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪