১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
কুমিল্লায় এক মাসে অপরাধ বেড়েছে ৬৭টি, হত্যা-ধর্ষণ-ছিনতাইয়ে বাড়ছে জনশঙ্কা সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক? ট্রাম্প-পরবর্তী বিশ্বে মধ্যপন্থী রাজনীতির নতুন মুখ হতে পারেন পেদ্রো সানচেজ কর্মক্ষেত্রে নারীর অগ্রযাত্রায় বাধা, বাংলাদেশে চালু হলো ‘জেন্ডার চ্যাম্পিয়নস নেটওয়ার্ক’ ধানক্ষেতে মাটিচাপা অবস্থায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, আতঙ্ক জয়পুরহাটে তিস্তা ও চীন সফর ঘিরে নজর রাখছে দিল্লি, বলল ভারত কাতারের সতর্কবার্তা: হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ‘ব্ল্যাকমেইল’ না করার আহ্বান তেহরানকে ইরান যুদ্ধের প্রভাবে রঙ হারাচ্ছে জাপানের জনপ্রিয় চিপসের প্যাকেট হ্যান্টাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে সতর্কতা, ক্রুজ জাহাজের প্রাদুর্ভাব দেখাল জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ইমরান খানের বোনদের অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী

বিএসএমএমইউ-এর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোঃ নজরুল ইসলাম

  • Sarakhon Report
  • ০৫:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • 81

সারাক্ষণ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের  শিক্ষক ডা. মোঃ নজরুল ইসলাম (Dr. Md. Nazrul Islam, Professor of Neuroradilogy, Department of Radiology & Imaging)। (৭ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের অতিরক্তি রেজিস্ট্রার-১, ডা. মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মোঃ নজরুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হলো।

অধ্যাপক ডা. মোঃ  নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন। শিক্ষকতার মহতী জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন।

অধ্যাপক ডা মোঃ নজরুল ইসলাম এর দেশ বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত  চিকিৎসাসেবা ও চিকিৎসাপেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। আল্ট্র্রাসাউন্ড, এক্সরে, সিটিস্ক্যান এন্ড এমআরআই রিপোর্ট প্রদানে সুদক্ষ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ নজরুল ইসলাম কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেছেন।  অধ্যাপক ডা. মোঃ  নজরুল ইসলাম তাঁর বর্ণাঢ্য জীবনে পরীক্ষক ও থিসিস গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় এক মাসে অপরাধ বেড়েছে ৬৭টি, হত্যা-ধর্ষণ-ছিনতাইয়ে বাড়ছে জনশঙ্কা

বিএসএমএমইউ-এর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোঃ নজরুল ইসলাম

০৫:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪