০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

হিউএনচাঙ (পর্ব-৬২)

  • Sarakhon Report
  • ০৯:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 258

সত্যেন্দ্রকুমার বসু

হিউএনচাঙের জীবনীকার বলেন, ‘একথা শুনে দস্যুদের মনে দয়া হল, তাদেরও ধর্মে মতি হল।’তার পর হিউএনচাঙ গুহায় প্রবেশ করলেন। গুহাটি ছিল পশ্চিমমুখী। প্রথমে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না।

বৃদ্ধ পথপ্রদর্শক বলল, ‘গুরুদেব! ভিতরে চলে যান। পুবের দেওয়ালটা পর্যন্ত যখন পৌঁছবেন, তখন পঞ্চাশ পা পিছিয়ে এসে পূবের দিকে চেয়ে দেখবেন। ঐখানেই ছায়া আছে।’

ধর্মগুরু একাই গুহায় ঢুকে ঐ কথামত পুবের দেয়াল থেকে পঞ্চাশ পা পিছিয়ে পূর্ব দিকে চেয়ে স্থির হয়ে রইলেন। তার পর গভীর বিশ্বাসভরে এক শ বার নমস্কার করলেন। কিছুই দেখতে পেলেন না।

তখন নিজেকে মহাপাপী জ্ঞান করে নিজেকে ভৎসনা করতে করতে গভীর দুঃখে ক্রন্দন করতে লাগলেন। আবার সরল মনে নমস্কার করতে করতে গাথা আর সূত্র আবৃত্তি করতে লাগলেন।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৬১)

হিউএনচাঙ (পর্ব-৬১)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

হিউএনচাঙ (পর্ব-৬২)

০৯:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫