০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
স্বল্প খরচে স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর ডিনারের ২১ সহজ রেসিপি ফখরুলের অভিযোগ: ৫৪ নদীতে ভারতের বাঁধ, মরুভূমির শঙ্কায় বাংলাদেশ পদ্মা নদীতে মিলল খণ্ডিত মরদেহের অংশ, শরীয়তপুরে চাঞ্চল্য সমাজ বদলে দেওয়া ছয় মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা দিল আবুল খায়ের গ্রুপ চীনে বাজার হারাচ্ছে বোয়িং, ট্রাম্পের ২০০ উড়োজাহাজ চুক্তিও দূর করতে পারছে না সংকট ব্রিকস বৈঠকে যৌথ ঘোষণা হয়নি, ইরান-সংকটে প্রকাশ্যে মতভেদ জাপানের সস্তা খাবারের আড়ালে যে কঠিন বাস্তবতা তোহোকুতে শক্তিশালী ভূমিকম্প, থেমে গেল বুলেট ট্রেন চলাচল গডজিলা এখন শুধু দানব নয়, বিলিয়ন ডলারের সাম্রাজ্য সবজির দামে আগুন, বাড়তি চাপে ডিম-পেঁয়াজের বাজারও

শিশুর জন্য সহানুভূতির বাসস্টপ চীনের হুবেইতে

  • Sarakhon Report
  • ০৯:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 183

চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে আছে বিশেষ এক ‘সহানুভূতির বাসস্টপ’। সেরিব্রাল পালসি আক্রান্ত এক কিশোরের জন্যই তৈরি হয়েছে এ বাসস্টপ। শহরের গণপরিবহনে এটি বিরল ঘটনা। আর পেছনে আছে টানা তিন বছরের নিবেদিতপ্রাণ প্রচেষ্টা। শহরের দুর্বল জনগোষ্ঠীর প্রতি যত্ন ও আন্তরিকতার এক হৃদয়স্পর্শী গল্পই বলে এটি। ১৫ বছর বয়সি শাং চিপেং প্রতিদিন সকাল ৭টায় মাকে বিদায় জানিয়ে বাস নম্বর ৭৩-এ ওঠে।

চালক মেই মেং তার হাত ধরে সিটে বসিয়ে দেন, যেন আয়নার মাধ্যমে সারাক্ষণ তার দিকে নজর রাখতে পারেন। ঘণ্টাখানেক পর বাস থামলে বাকি যাত্রীরা নেমে যায়, শাং নেমে যায় বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান চিশেং স্পেশাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কুলের কাছে তৈরি এই বিশেষ বাসস্টপে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম শাং ও তার মায়ের সঙ্গে দেখা হয় মেই মেং-এর। জানতে পারেন, চিয়াং রাতে কাজ করে দিনে ছেলেকে নিয়ে ২ কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন—শারীরিক ও মানসিকভাবে ভীষণ কষ্টকর ছিল এ যাত্রা।

এরপর থেকে মেই ও তার সহকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে শাংকে প্রতিদিন সকালে স্কুলে পৌঁছে দেন এবং বিকেলে ফিরিয়ে আনেন। ইতিমধ্যে ৮০০ দিনেরও বেশি সময়ে তারা ১,৬০০ বারেরও বেশি যাতায়াত করেছেন। মেই বলেন, ‘আমি জানি, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পরিবার কতটা কষ্টের মধ্যে দিয়ে যায়। আমি চাইতাম ছেলেটি যেন যত্নের অনুভূতি পায়, আর পরিবার বুঝতে পারে সমাজ তাদের পাশে আছে।’ এক গ্রীষ্মে মেই যখন শাং-এর বাড়ি যান, দেখেন ঘরটি ছোট ও ভ্যাপসা গরমে ভরপুর—কোনো এয়ারকন্ডিশনার নেই।

তিনি উপলব্ধি করেন, সামর্থ্য না থাকলেও অন্তত স্কুলযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। মা জানান, আগে প্রতিদিন তাকে ছেলের সঙ্গে যেতে হতো। এখন চালকরা দায়িত্ব নেওয়ায় তিনি রাতের কাজ ছেড়ে বাড়ির কাছে দিনের চাকরি শুরু করেছেন। তিনি আরও জানান, মেই শুধু যাতায়াতেই সহায়তা করেন না, প্রায়ই শাং-এর জন্য ফল ও খাবার নিয়ে আসেন।

একবার শিশু দিবসের আগে শাং অসুস্থ হয়ে স্কুল যেতে পারেনি, তবুও মেই তার জন্য আগেই উপহার প্রস্তুত করেছিলেন। উপহার পেয়ে শাং আনন্দে নাচছিল, আলিঙ্গন ও চুমুতে প্রকাশ করেছিল অগাধ কৃতজ্ঞতা। শহরের প্রথম এ ‘সহানুভূতির বাসস্টপ’ এখন স্থানীয়দের কাছে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

স্বল্প খরচে স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর ডিনারের ২১ সহজ রেসিপি

শিশুর জন্য সহানুভূতির বাসস্টপ চীনের হুবেইতে

০৯:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫