০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বন্যার্তদের বাঁচাতে হবে – গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০৫:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • 115

সারাক্ষণ ডেস্ক

দেশের উত্তরাঞ্চলে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানী ও লাখ লাখ মানুষের অবর্ণনীয় দুভোর্গে গভীর উৎকন্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরী সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তৃর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্ধি জীবন যাপন করছে। তাদের মাঝে খাবার, ঔষধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে। তিনি বলেন, বন্যার্তদের বাঁচাতে হবে।

অপর এক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

বন্যার্তদের বাঁচাতে হবে – গোলাম মোহাম্মদ কাদের

০৫:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪