০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
কর্মক্ষেত্রে নারীর অগ্রযাত্রায় বাধা, বাংলাদেশে চালু হলো ‘জেন্ডার চ্যাম্পিয়নস নেটওয়ার্ক’ ধানক্ষেতে মাটিচাপা অবস্থায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, আতঙ্ক জয়পুরহাটে তিস্তা ও চীন সফর ঘিরে নজর রাখছে দিল্লি, বলল ভারত কাতারের সতর্কবার্তা: হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ‘ব্ল্যাকমেইল’ না করার আহ্বান তেহরানকে ইরান যুদ্ধের প্রভাবে রঙ হারাচ্ছে জাপানের জনপ্রিয় চিপসের প্যাকেট হ্যান্টাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে সতর্কতা, ক্রুজ জাহাজের প্রাদুর্ভাব দেখাল জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ইমরান খানের বোনদের অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী জাপানের সুদ বাড়ানোর ইঙ্গিত, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাড়ছে মূল্যস্ফীতির চাপ ৪০ বছরের গৃহঋণ চালুর পথে ইন্দোনেশিয়া, কমবে মাসিক কিস্তির চাপ শেয়ারবাজারে ফিরছে গতি, তিন সপ্তাহ পর লেনদেন ছাড়াল ১ হাজার কোটি টাকা

বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে ৭৫% নারীর ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি থাকে: আদেল

  • Sarakhon Report
  • ০৩:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 77

সারাক্ষণ ডেস্ক

এমন ভীতিকর কিছু তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন-WOCC ও ইন্টারন্যাশনাল গাইনোকোলজিক ক্যান্সার সোসাইটির-IGCS যৌথ গবেষণায়। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত IGCS এর সম্মেলনে ১৭ অক্টোবর গবেষণাটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ক্যান্সার বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং WOCC এর বোর্ড পরিচালক রাফে সাদনান আদেল। গবেষণাটির ওভারসাইট কমিটিতে ছিলেন তিনি।

তিনি জানান, কানাডিয়ান এনজিও ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন বিশ্বের ২২টি দেশের ২৪৪৬ জন নারীর কাছ থেকে তথ্য নিয়ে গবেষণাটি করে। ২৮টি ভিন্ন ভাষায়, ৮২টি হাসপাতালে একযোগে চলে ‘দ্য এভরি উইমেন স্টাডি’।

ফ্রান্সিস রেইডের নেতৃত্বে গবেষণাটি পরিচালনা করেন রাফে সাদনান আদেল, সাহানা পারভিন, ক্ল্যারা মেকওয়ে, আইরেন লো, ফ্লোরেন্সিয়া নল, সারা নাসের, বাসেল রেফকি, আসিমা মুখোপাধ্যায়, ট্রেসি অ্যাডামস, রাইখান বোলাৎবেকোভা, দিলওয়ারা কাইদারোভা, গার্থ ফান্সটন, এনজোক ফান, ইভা মারিয়া স্ট্রোমসলম, রানসি চিবাবা, রবেন কোহেন, মার্টিন ওরিগা, ইসাবেলা সিওরজোমাতারাম, ফেডরা কার্লটন এবং মেরি ইকেন।

রাফে সাদনান আদেল বলেন, গবেষণায় দেখা যায় আসছে দিনে ওভারিয়ান ক্যান্সারে মৃত্যুহার ৫৫% থেকে ৭০% এ বেড়ে যেতে পারে। তাই আমাদের এখনই সতর্ক হতে হবে। বিশেষ এই ক্যান্সার রোধে চালাতে হবে বিশেষ সচেতনতা কার্যক্রম।

গবেষণায় আরো যেসব তথ্য উঠে এসেছে:

নিন্ম ও মধ্যম আয়ের দেশে:
-দুই-তৃতীয়াংশ নারীর কেউই এই ক্যান্সার সম্পর্কে কিছুই জানেন না।
-প্রতি দশজনে নয়জন নারী ডায়াগনোসিসের সময়ই জানতে পারেন ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ সম্পর্কে।
-এক-চতুর্তাংশ নারী লক্ষণ দেখা দেয়ার ছয় মাস পর চিকিৎসা শুরু করেন।
-ফ্যামিলি হিস্ট্রি জানার চেষ্টা করেন না কেউই।
-মাত্র ১৬% নারী এসময় মানসিক সাপোর্ট পান।

২০১৪ সালে ক্যানসার আক্রান্ত মাকে হারান রাফে সাদনান আদেল। সেই বছরই তিনি ক্যানসার বিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যান্সারবিডি ডট নেট (www.cancerbd.net) প্রতিষ্ঠা করেন, যা তখন থেকেই ক্যানসার সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে।

এছাড়াও ২০২১ সাল থেকে তিনি ওভারিয়ান ক্যানসার সচেতনতায় আন্তর্জাতিক জোট ‘ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন’ এর বোর্ড ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন। ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন’; যেটি বিশ্বের ২০০টি ওভারিয়ান ক্যানসার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর জোট।

জনপ্রিয় সংবাদ

কর্মক্ষেত্রে নারীর অগ্রযাত্রায় বাধা, বাংলাদেশে চালু হলো ‘জেন্ডার চ্যাম্পিয়নস নেটওয়ার্ক’

বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে ৭৫% নারীর ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি থাকে: আদেল

০৩:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪