০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
হাসিনার নির্দেশেই সালাহউদ্দিন আহমদকে গুম, টিএফআই সেলে নির্যাতনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি-যোগী বৈঠকে ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন: অযোধ্যা, পরীক্ষার ফাঁস ও তরুণদের ক্ষোভে চাপে বিজেপি ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, বড় হামলা নিয়ে মার্কিন প্রশাসনে উদ্বেগ ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ট্যাংকারে আগুন, ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে ভারতে ইউপিআই লেনদেন থাকবে বিনা খরচে, সীমিত ব্যবসায়িক পেমেন্টে বসতে পারে নামমাত্র ফি ‘ডিগ্রির কোনো মূল্য নেই’ ভারতে, তরুণদের ‘দুঃখ-তথ্য-সম্পদ’ নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক বক্তব্য চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট, মানুষের চাকরি কি রোবটের দখলে যাচ্ছে? হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে: ইসলামী আন্দোলন নেতা পাকিস্তানে জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ, মূল্যস্ফীতি ও জ্বালানি দামের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ট্রিলিয়ন ডলারের আর্থিক দুনিয়ায় আমেরিকার নতুন বাজি, ঐকমত্য নয়—উদ্ভাবনেই ভবিষ্যৎ

আখতার হোসেন-তাসনিম জারার নেতাকর্মীদের দুর্ব্যবহার ও সাংবাদিকদের প্রতিবাদ

ঘটনাটির সূত্রপাত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর পর সাংবাদিকরা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য-সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন

প্রধান উপদেষ্টা ইউনুসের সফরফেরত

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস নিউইয়র্ক যান। নয় দিনের সফর শেষে তিনি ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় ফেরেন।

এই সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে-আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা উপস্থিত ছিলেন।

কীভাবে সংঘাত শুরু হয়

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন কবির। এ সময় আখতার ও জারাকে স্বাগত জানাতে ফুল ও স্লোগান নিয়ে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এতে সাংবাদিকদের প্রশ্নোত্তর ব্যাহত হয়।

৩ আগস্ট দেশে নতুন কিছু আসছে: এনসিপি

এক সাংবাদিক স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করলে কয়েকজন এনসিপি কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর সাংবাদিকরা সিদ্ধান্ত নেন আখতার ও জারার সংবাদ সম্মেলনে অংশ নেবেন না।

এনসিপির প্রতিক্রিয়া

এ বিষয়ে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, সংবাদ সম্মেলনে দেশের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু নেতাকর্মীদের আচরণের ঘটনায় সাংবাদিকরা বর্জনের সিদ্ধান্ত নেন। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন।

মুরসালীন আরও জানান, আখতার হোসেনসহ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম সদস্য-সচিব মুশফিক উস সালেহীন ইতোমধ্যেই সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিনার নির্দেশেই সালাহউদ্দিন আহমদকে গুম, টিএফআই সেলে নির্যাতনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আখতার হোসেন-তাসনিম জারার নেতাকর্মীদের দুর্ব্যবহার ও সাংবাদিকদের প্রতিবাদ

০৭:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫